যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে দু’দিন অভিযান চালিয়ে ৩৫ লাখ ৮৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ সময় চোরাচালানী মালামালসহ তিন চোরাকারবারীকে আটক করে বিজিবি। এক প্রেস নোটে যশোর বিজিবি এ তথ্য জানান।আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের ইছাহাক আলীর ছেলে খালিদ হোসেন (১৭), একই থানার গাজীপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মিলন হোসেন (৪৫) ও যশোরের চৌগাছা থানার গয়ড়া গ্রামের মো. মঈনুদ্দিনের ছেলে আমিনুর রহমান (৩০)।বিজিবি জানায়, বিজিবি’র টহল দল শুক্রবার ও শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালি চেকপোস্ট, শাহাজাদপুর ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, শাড়ী, থ্রী-পিস, কম্বল, জালনোট, ল্যাপটপ, মোবাইল, ঔষধ, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ৩৫ লাখ ৮৭ হাজার ১০০ টাকা। এর মধ্যে শুক্রবার জব্দ করা হয় ১৭ লাখ ৬৪ হাজার ৬০০ টাকার মালামালসহ দুই চোরাকারবারীকে এবং শনিবার জব্দ করা হয় ১৮ লাখ ২২ হাজার ৫০০ টাকার মালামালসহ এক চোরাকারবারীকে।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের দুই জেলায় বিস্ফোরণ, পাকিস্তানের পেশোয়ারে দেখা গেল ড্রোন
ভারতের দুই জেলায় বিস্ফোরণ, পাকিস্তানের পেশোয়ারে দেখা গেল ড্রোন

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার কয়েকঘণ্টা না যেতেই একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতশাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর। এছাড়া ড্রোন উড়তে Read more

২৯ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২৯ সেপ্টেম্বর:  নামাজের সময়সূচি

আজ সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৪ আশ্বিন ১৪৩২ বাংলা, ৬ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু, সময় দুই দিন
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু, সময় দুই দিন

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় বা শেষ ধাপের আবেদন শুরু হয়েছে। আজ রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে Read more

উখিয়া-টেকনাফে অজানা ভাইরাসে ঘরে ঘরে জ্বর, আতঙ্কে গ্রামবাসী
উখিয়া-টেকনাফে অজানা ভাইরাসে ঘরে ঘরে জ্বর, আতঙ্কে গ্রামবাসী

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া। এই দুই উপকূলীয় উপজেলায় ছড়িয়ে পড়েছে এক অজানা ভাইরাস। জ্বর, সারা শরীর ও গিরা ব্যথা, পা Read more

পটুয়াখালীতে ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা উদ্ধার
পটুয়াখালীতে ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করার পর অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর Read more

চারঘাটে সাংবাদিকের ওপর হামলা, দুই বিএনপি নেতা বহিষ্কৃত
চারঘাটে সাংবাদিকের ওপর হামলা, দুই বিএনপি নেতা বহিষ্কৃত

রাজশাহীর চারঘাট উপজেলায় দৈনিক দিনকাল-এর প্রতিনিধি শাহিনুর রহমান সুজনের ওপর হামলার ঘটনায় উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে কঠোর সাংগঠনিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন