দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন ও আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা প্রদানসহ পাঁচ দফা দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।রবিবার (২২ জুন) বেলা সাড়ে ১১ টায় বরিশাল প্রেসক্লাবে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটি।সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ দাবি করেন, গণঅভ্যুত্থানের দশ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র দিতে পারেনি সরকার। ঘোষণাপত্র নিয়ে তালবাহানা করা হচ্ছে।এ সময় তারা আগামী সাত কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি করেন। একইসাথে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কী না, সিদ্ধান্ত ইসির প্রধান উপদেষ্টার এমন বক্তব্য প্রত্যাহারসহ গণহত্যার সাথে জড়িত খুনিদের দৃশ্যমান বিচার করা এবং আওয়ামী লীগের দোসরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক সাব্বির হোসেন সোহাগ। এ সময় সংগঠনের জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ডেঙ্গুতে নারীসহ ২ জনের মৃত্যু
চট্টগ্রামে ডেঙ্গুতে নারীসহ ২ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এছাড়া Read more

কালিয়াকৈরে অভিযান: ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ, আটক ১
কালিয়াকৈরে অভিযান: ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ, আটক ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে ১৮ ড্রাম অবৈধ ডিজেল জব্দ করেছে কালিয়াকৈর থানা পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে।শনিবার Read more

প্রেমের বিয়ে: সাত মাসের মাথায় ‘স্ত্রীর পরকীয়ার জেরে’ যুবকের আত্মহত্যা
প্রেমের বিয়ে: সাত মাসের মাথায় ‘স্ত্রীর পরকীয়ার জেরে’ যুবকের আত্মহত্যা

কুমিল্লার বুড়িচংয়ে প্রেমের বিয়ে করে সাত মাস আগে সংসার শুরু করা এক যুবক স্ত্রীর পরকীয়ার জেরে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ Read more

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের ৭৫০ জনকে পুশইনের চেষ্টা!
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের ৭৫০ জনকে পুশইনের চেষ্টা!

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সিঙ্গারবিল সীমান্ত এলাকায় প্রায় ৭৫০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

টঙ্গীতে হাত-পা বাঁধা অবস্থায় প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার
টঙ্গীতে হাত-পা বাঁধা অবস্থায় প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে শ্রবণ ও বাক প্রতিবন্ধী এক যুবতীর রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ মে) ভোরে টঙ্গীর ৫৬ নং ওয়ার্ডের গাজী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন