ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর গতকাল প্রথমবারের মতো আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।তবে স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের আদালতে মাদুরো বলেছেন, “আমি নির্দোষ, আমি দোষী নই। আমি একজন ভদ্র মানুষ এবং এখনো আমার দেশের প্রেসিডেন্ট।”  এছাড়া নিজ দেশ থেকে তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।গত শনিবার মধ্যরাতে মাদুরোর সঙ্গে তার স্ত্রীকেও আটক করে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের সেনারা। তার স্ত্রীও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।মাদুরোর নিযুক্ত আইনজীবী আদালতকে জানান, তার ক্লায়েন্ট এখনই জামিন চাইছেন না। তবে ভবিষ্যতে চাইবেন। আদালত মাদুরোর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ১৭ মার্চ।সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আদালতের ভেতর একজন স্প্যানিশ ভাষায় চেঁচিয়ে মাদুরোকে উদ্দেশ্য করে বলতে থাকেন ‘আপনি যা করেছেন তার জন্য মূল্য দিতে হবে।’ ওই সময় মাদুরো স্প্যানিশ ভাষায় জবাব দেন, “আমি একজন অপহৃত প্রেসিডেন্ট, যুদ্ধবন্দি।”এরপর তাকে আদালত থেকে বের করে নেওয়া হয়। পরে আদালতের পোডিয়ামে তোলা হয় তার স্ত্রীকে। ওই সময় সেখানে থাকা একজন কাঁদছিলেন। তাকে তখন বিচারক বের হয়ে যেতে বলেন।সূত্র: বিবিসিএবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে সরকারি খাস জমি বিক্রির অভিযোগ!
গাজীপুরে সরকারি খাস জমি বিক্রির অভিযোগ!

গাজীপুরের সদর উপজেলার কাশিমপুরের লোহাকৈর মৌজায় সরকারি খাস খতিয়ানভুক্ত জমি দখল করে স্থানীয় ভূমিদস্যুরা প্লট আকারে বিক্রি করছে বলে অভিযোগ Read more

মালয়েশিয়ায় জাল ভিসা সিন্ডিকেটের ছয় সদস্য গ্রেপ্তার
মালয়েশিয়ায় জাল ভিসা সিন্ডিকেটের ছয় সদস্য গ্রেপ্তার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পুডু এলাকায় চালানো এক বিশেষ অভিযানে ‘জাকির সিন্ডিকেট’ নামের একটি জাল ভিসা চক্রের তিন বাংলাদেশি সদস্যকে Read more

বিল ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা
বিল ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা

প্রাকৃতিক ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার রোদ্দা–মামদা–পাতিদিয়া–ডুইয়া বিল জলমহালের জেলে পরিবারগুলো। মাছ নেই, আয় নেই—সংসার চালানোই Read more

নাটোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১
নাটোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) ভোরে বনপাড়া-হাটিকুমরুল Read more

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে৷ দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন