কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে বুধবার আকাশযুদ্ধে বড়সড় ধাক্কা খেল ভারত। পাকিস্তানের বিমান বাহিনী (পিএএফ) এদিন ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। যার মধ্যে তিনটি অত্যাধুনিক রাফাল জেটও রয়েছে। এই ঘটনার জের ধরে রাফাল প্রস্তুতকারক ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের শেয়ারে বুধবারই ৬ শতাংশের বড় পতন ঘটেছে।পাকিস্তানের প্রতিরক্ষা কর্মকর্তা ও উচ্চপর্যায়ের নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, এদিন মোট ছয়টি ভারতীয় বিমান ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি মিগ-২৯, একটি এসইউ-৩০ এবং একটি হেরন নজরদারি ড্রোন। পাকিস্তানের দাবি, বিমানগুলো ভারতীয় আকাশসীমার মধ্যে থাকলেও স্ট্যান্ড-অফ মিউনিশন ব্যবহার করে পাকিস্তানি ভূখণ্ডে হামলার চেষ্টা করছিল।একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার খবরে তাৎক্ষণিক বাজারে প্রতিক্রিয়া দেখা যায়। সামরিক প্রযুক্তি নির্ভর দাসো এভিয়েশনের শেয়ার, যা সাধারণত এই খাতের আত্মবিশ্বাসের ব্যারোমিটার হিসেবে বিবেচিত হয়। রাফাল জেটের কার্যকারিতা এবং ভারতের কৌশলগত অবস্থানের উদ্বেগ সৃষ্টি হওয়ায় সরাসরি ক্ষতির শিকার হয়েছে।দাসো-এর স্টক ২০২৫ সালের শুরুতে ৫২ সপ্তাহের সর্বোচ্চ ৩৩২.২০ ইউরোতে পৌঁছেছিল বলে প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে ৫৯.৪৩% বৃদ্ধি পেয়েছিল প্রতিষ্ঠানটির শেয়ার। যা শক্তিশালী প্রতিরক্ষা চাহিদার কারণে হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। হঠাৎ ৬% কমে যাওয়ার জন্য কোনো উল্লেখযোগ্য তথ্য আর্থিক সংবাদদাতা এজেন্সিগুলো দেয়নি। তবে নেতিবাচক খবরের জন্য হয়তো দিনের কার্যদিবস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।পাকিস্তানের সামরিক মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন, আমাদের কোনো বিমানেরই কোনো ক্ষতি হয়নি। সমস্ত ইউনিট নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে। তিনি পিএএফের অভিযান প্রস্তুতি এবং পাকিস্তানের আকাশসীমা রক্ষায় তাদের দৃঢ় প্রতিজ্ঞার উপর জোর দেন।পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, ভূপাতিত হওয়া একটি রাফাল এবং একটি এসইউ-৩০ বিমান বাহাওয়ালপুরের পূর্বে আহমেদপুর এবং আরেকটি রাফাল এলওসি থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে পুলওয়ামা জেলার দক্ষিণ-পশ্চিমে বিধ্বস্ত হয়েছে। সূত্র আরও জানায়, হেরন ড্রোনটিকে একটি পৃথক অভিযানে ভূপাতিত করা হয়েছে।এসকে/আরআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে পাহাড় থেকে স্কুলছাত্রী উদ্ধার, অপহরণচেষ্টায় যুবক গ্রেপ্তার
সীতাকুণ্ডে পাহাড় থেকে স্কুলছাত্রী উদ্ধার, অপহরণচেষ্টায় যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বসতঘর থেকে মুখ চেপে ধরে জিম্মি করে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনায় নাদিম উদ্দিন (২৫) নামে Read more

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন: জাতিসংঘ
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন: জাতিসংঘ

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার ঘটনায় আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন Read more

কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য, গুণগত মান সনদ বিহীন পণ্য বিক্রিসহ নানা অভিযোগে কুমিল্লায় চারটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৩০ Read more

অপারেশনে অবহেলার অভিযোগ, ৫ দিন আইসিউতে থাকার পর মারা গেল রোগী
অপারেশনে অবহেলার অভিযোগ, ৫ দিন আইসিউতে থাকার পর মারা গেল রোগী

ঠাকুরগাঁও শহরের মাম হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে গলব্লাডার অপারেশনের পর জ্ঞান ফিরেনি রোগীর। এরপরে টানা ৫ দিন আইসিইউতে থাকার পর খায়রুল Read more

জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান
জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান

মালয়েশিয়ায় ‘রকস্টার’র শুটিং মাঝেই নতুন লুকে ধরা দিলেন শাকিব খান। এই সিনেমায় তিনটি লুকে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমার Read more

বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ
বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ

চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৫৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি ও সমমান পরীক্ষার ফল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন