বেনাপোল বন্দর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম প্রামাণিক (৪৩) নামে একজন ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল গেট থেকে পাসপোর্টসহ তাকে আটক করে বন্দরের নিরাপত্তাকর্মী আনসার সদস্যরা। সূত্র জানায়, সার্বিয়ার ভিসা লাগানো পাসপোর্টগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনছিল ট্রাকচালক বেচারাম প্রামাণিক। সবগুলো পাসপোর্টে গত ২৪ জুন তারিখে সার্বিয়ার ভিসা লাগানো রয়েছে। ধারণা করা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনও দেশে ঢোকার জন্য তারা এ ভিসা লাগিয়েছিল। বেনাপোল বন্দরের নিরাপত্তা সংস্থা আনসার কমান্ডার হেলালউজ্জামান জানান, আগে থেকে তাদের কাছে গোপন সংবাদ ছিল, ভারত থেকে অবৈধভাবে ভারতীয় এক ট্রাকচালককে দিয়ে বাংলাদেশি বেশ কিছু পাসপোর্ট পাঠানো হচ্ছে। পরে তারা বন্দরের ভেহিকেল টার্মিনাল গেটে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। একপর্যায়ে সন্দেহভাজন ওই ট্রাকচালক পেট্রাপোল বন্দরের কার্যক্রম সম্পন্ন করে বাংলাদেশে প্রবেশ করে বন্দর ভেহিকেল টার্মিনাল গেটে আসলে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ওই ব্যাগের মধ্যে থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। ওই পাসপোর্টের প্রত্যেকটিতে সার্বিয়ার ভিসা লাগানো রয়েছে। আটক ট্রাকচালককে পাসপোর্টসহ থানা পুলিশে সোপর্দ করার কার্যক্রম চলমান আছে। উদ্ধার পাসপোর্টগুলো হলো- চাঁদপুরের মনোহরগাজীর ছেলে মোজাম্মেল হোসেন, নোয়াখালীর রফিউল্লার ছেলে ইমরান হোসেন, কিশোরগঞ্জের রিপন মিয়ার ছেলে অপূর্ব মিয়া, ঢাকার আব্দুল মাজিদের ছেলে ফয়সাল আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়ার হাজি আব্দুল মান্নানের ছেলে ইসহাক, সাতক্ষীরার খলিল গাজীর ছেলে হুমায়ন কবির, ঢাকার দানেশ আলীর ছেলে নাজমুল ইসলাম, গাজীপুরের আব্দুর রশিদের ছেলে আবুল হোসেন, মানিকগঞ্জের আবুল কাশেমের ছেলে শরিফুল ইসলাম, নোয়াখালীর আব্দুল মোতালেবের ছেলে আব্দুল কাদের, আলাউদ্দীনের ছেলে আব্দুল আজিজ, সাহেব উদ্দীনের ছেলে আব্দুর রহিম, অমল চন্দ্র দাসের ছেলে রুপম চন্দ্র দাস, সাতক্ষীরার রেজাউল ইসলামের ছেলে তানভির হাসান, নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, নূর হোসেনের ছেলে পলাশ হোসেন, নুর মোহাম্মদ শেখের ছেলে জাকারিয়া, ইউনুছের ছেলে আবু সাঈদ, ফেনির মোরশেদ আলমের ছেলে আব্দুল করিম ও নরসিংদীর বাতেন মিয়ার ছেলে ফাইম মিয়া। এদিকে, পাসপোর্ট আটকের ঘটনা জানতে রাতে বন্দরে ভিড় জমান বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। তবে এসব পাসপোর্টধারীরা কোনও রাজনৈতিক দলের নেতাকর্মী বা অন্য কোনও অপরাধী চক্র কি না তা তদন্ত করছে পুলিশ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন তুললেন জামায়াতের আমির
গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন তুললেন জামায়াতের আমির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জুলাই পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের কর্মীরা। পুলিশকে লক্ষ্য ছোঁড়া হয় বোমাও। পুলিশও পাল্টা Read more

শাপলা নিয়েই নির্বাচন করব, নয়তো দরকার নেই নিবন্ধনের: হাসনাত
শাপলা নিয়েই নির্বাচন করব, নয়তো দরকার নেই নিবন্ধনের: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘শাপলা মার্কা নিয়েই আমরা নির্বাচন করব, এনসিপির নয়তো নিবন্ধনেরও দরকার Read more

ব্রিকস সম্মেলনের পর্দা উঠছে আজ, যাচ্ছেন না পুতিন-শি জিনপিং
ব্রিকস সম্মেলনের পর্দা উঠছে আজ, যাচ্ছেন না পুতিন-শি জিনপিং

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে আজ রবিবার পর্দা উঠছে ব্রিকস শীর্ষ সম্মেলনের। তবে প্রথমবারের মতো এ সম্মেলনে যোগ দিচ্ছেন না চীনের Read more

ওভালে ১৬ উইকেটের দিন
ওভালে ১৬ উইকেটের দিন

Source: রাইজিং বিডি

‘নতুন পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়’
‘নতুন পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়’

বর্তমান (নতুন) পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক যাতে বাংলাদেশ পুলিশ বাহিনী পায় সেজন্য সরকার কাজ Read more

শায়েস্তাগঞ্জে উঠানে খেলার সময় বজ্রপাতে শিশু নিহত
শায়েস্তাগঞ্জে উঠানে খেলার সময় বজ্রপাতে শিশু নিহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খেলার সময় বজ্রপাতে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নের চানপুর গ্রামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন