জাতীয় খেলা কাবাডির বড় আসর বসছে ঢাকায়। আগামী ১৫ থেকে ২৫ নভেম্বর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।এর আগে ৩ থেকে ১৩ আগস্ট ভারতের হায়দরাবাদে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু স্থগিত হওয়ার পর আয়োজক হিসেবে দায়িত্ব পায় বাংলাদেশ।কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ জানান, ভারত বিশ্বকাপ আয়োজন করতে না পারার পরই আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন বাংলাদেশকে প্রস্তাব দেয়। ১৪ দেশের এই আসরের জন্য ফেডারেশন প্রায় ১০ কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে। এর মধ্যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে ৫ কোটি টাকা বরাদ্দের নিশ্চয়তা পাওয়া গেছে। বাকি অর্থ স্পন্সরের মাধ্যমে জোগাড় করার পরিকল্পনা আছে।আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন অংশগ্রহণকারী দলগুলোর বিমান ভাড়া বহন করলেও ঢাকা পৌঁছানোর পর থেকে সব খরচ বহন করবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। সোহাগ বলেন, ‘আমরা গচ্ছিত তহবিল ব্যবহার না করে পৃষ্ঠপোষকতা বাড়িয়ে আয় বাড়ানোর পরিকল্পনা নিয়েছি।’জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, ‘বিশ্বকাপের আলাদা মর্যাদা আছে। তাই আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে দ্রুত অনুমোদন দেওয়া হয়েছে।’মিরপুর ইনডোর স্টেডিয়াম বর্তমানে রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হচ্ছে। টুর্নামেন্টের আগে দলগুলো সেখানে অনুশীলনও করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফেডারেশনের সহ–সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন। ২০১২ সালের পর আবার অনুষ্ঠিত হচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার। স্ট্যান্ডবাই হিসেবে আছে পাকিস্তান ও পোল্যান্ড।ফেডারেশন জানিয়েছে, অংশগ্রহণকারী দলগুলোকে দুই গ্রুপে ভাগ করে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলার সম্ভাবনা বেশি। টুর্নামেন্ট শুরুর দুই–তিন দিন আগে ড্র অনুষ্ঠিত হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বৃহস্পতিবার
এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বৃহস্পতিবার

এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল)। এদিন এক মাসের Read more

তেহরানে পুলিশের সদরদপ্তরে হামলা
তেহরানে পুলিশের সদরদপ্তরে হামলা

ইরানের রাজধানী তেহরানের পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। দখলদারদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, হামলা চালিয়ে পুলিশের সদর Read more

আজ থেকে আমি জয় বাংলা বলব: কাদের সিদ্দিকী
আজ থেকে আমি জয় বাংলা বলব: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ স্বাধীন না হলে আজ এতো দালানকোঠা, ঘর-বাড়ি, রাস্তা-ঘাট কিছুই হতো Read more

ভোটার এলাকা পরিবর্তন করলেন ড. ইউনূস
ভোটার এলাকা পরিবর্তন করলেন ড. ইউনূস

নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের অনুমোদনের মাধ্যমে প্রধান উপদেষ্টার ভোটার Read more

ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত
ইসির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, অফিস সহকারী বরখাস্ত

নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে চলমান কর্মচারী নিয়োগ পরীক্ষায় অবৈধ অর্থ গ্রহণ, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে এক পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার Read more

পরকীয়ার সন্দেহে স্ত্রীর গলায় ছুরি চালাল স্বামী, দেখল নাতনি
পরকীয়ার সন্দেহে স্ত্রীর গলায় ছুরি চালাল স্বামী, দেখল নাতনি

ফরিদপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন