৩২ কোটি টাকা অনিয়ম ও লোপাটের অভিযোগে ঢাকা বোট ক্লাব থেকে স্বৈরাচার শেখ হাসিনার দোসরখ্যাত পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বেনজীরের আস্থাভাজন বিগত কমিটির সেক্রেটারি লে. কর্নেল (অব.) তাহসিন আমিনকেও বহিষ্কার করা হয়।বৃহস্পতিবার বিকালে ঢাকার আশুলিয়ার বিরুলিয়ায় ক্লাবটির রিভার ভিউ লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান বর্তমান সভাপতি নাসির উদ্দীন মাহমুদ। ‘বিগত সভাপতি বেনজীর আহমেদের আর্থিক অনিয়ম’ শীর্ষক প্রেস কনফারেন্সে নাসির মাহমুদ বলেন, গত ১০ বছর সে (বেনজীর আহমেদ) নানা প্রভাব খাটিয়ে ক্লাবের সভাপতির পদ দখল করে রেখেছিল। আর এ সময়জুড়ে তার স্বাক্ষরিত কাগজপত্রে ৩২ কোটি টাকা লোপাটের অনিয়ম আমরা পেয়েছি। বিষয়টি আরও ভালোভাবে দেখার জন্য আমরা একটি অডিট প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছি।সংবাদ সম্মেলনে বিগত কমিটির সেক্রেটারি তাহসিন আমিনের সদস্যপদ বাতিল ও বহিষ্কারের বিষয়ে নাসির মাহমুদ বলেন, তার সদস্যপদটিই ভুয়া ছিল। ৫ আগস্টের পর সে নিজ থেকে পদত্যাগ করেছে। বেনজীর আহমেদের আর্থিক অনিয়মে তারও স্বাক্ষর ছিল। এ সময় বেনজীর আহমেদের আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ক্লাবের অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান নাসির। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা
বিমানবন্দরের আগুনের ঘটনাস্থল পরিদর্শন করলেন বিমান উপদেষ্টা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ Read more

ঈশ্বরদীতে বিনামূল্যে বীজ ও সার পেলেন ১ হাজার কৃষক
ঈশ্বরদীতে বিনামূল্যে বীজ ও সার পেলেন ১ হাজার কৃষক

পাবনার ঈশ্বরদীতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আউশ, মুগ, তিল Read more

জমি লিখে নিয়েও চাকরি দেননি মাদ্রাসার সুপার!
জমি লিখে নিয়েও চাকরি দেননি মাদ্রাসার সুপার!

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭৪ শতাংশ জমি লিখে নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার বর্ষাগাতি বালিকা দাখিল মাদ্রাসার সুপার নজরুল ইসলামের Read more

ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোটডুবি, পুলিশ সদস্য নিখোঁজ
ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোটডুবি, পুলিশ সদস্য নিখোঁজ

ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে ঘাটে অবস্থানরত কর্নফুলী-১২ নামে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে মৎস্য বিভাগের একটি স্পিডবোটডুবির ঘটনা Read more

নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাকচাপায় ৯ বছরের শিশু নিহত
নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাকচাপায় ৯ বছরের শিশু নিহত

নেত্রকোনার কলমাকান্দায় নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাকচাপায় নিহত হয়েছে আব্দুল্লাহ (৯) নামের এক শিশু। শনিবার (০৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে Read more

লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি
লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: মোজতবা খামেনি

ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।ইরানের আধা-সরকারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন