ময়মনসিংহের নান্দাইলে মাদক,জুয়া ও ইভটিজিং রোধকল্পে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৫ টায়  নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের আয়োজনে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়।উপজেলা নাগরিক ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম খান নাসিমের সভাপতিত্বে ও সদস্য সচিব শামছ- ই- তাবরীজ রায়হানের সঞ্চালনায় উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, নান্দাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার একাধিক পয়েন্টে রাতের আধারে মাদক বেচা-কেনা ও জুয়া খেলা বৃদ্ধি পেয়েছে। ইভিটিজিং ও নারীনির্যাতনের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসমস্ত সামাজিক অপরাধ কর্মকান্ড রোধকল্পে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে সামাজিক সচেতনতামূলক কর্মসূচী গ্রহনের মাধ্যমে মাদক, জুয়া, ইভিটিজিং ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে। সুস্থ সুন্দর সমাজ গঠনে জনসচেতনতার  বিকল্প নাই। পাশাপাশি এসমস্ত অপরাধ কর্মকান্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মতৎপরতা বৃদ্ধির জোর দাবী জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে আমার সোনার বাংলায় মাদকের ঠাঁই নাই, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এরকম বিভিন্ন স্লোগানে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে র‌্যালী অনুষ্ঠিত হয়। এসময় নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের উপদেষ্ঠা নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, নান্দাইল উপজেলা জামায়েতে ইসলামীর আমির কাজী শামসুদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুস সালাম, উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম আহ্বায়ক জাকির আহম্মেদ তুহিন, অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ এনামুল হক, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সচিব পর্যায়ের পেনশন না পেলে লাশ নেবে না নেপালের নিহতদের পরিবার
সচিব পর্যায়ের পেনশন না পেলে লাশ নেবে না নেপালের নিহতদের পরিবার

নেপালে জেন-জি আন্দোলনে নিহতদের পরিবার ঘোষণা করেছে, শহীদ স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদাসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের Read more

৮ হাজার অভিবাসীর বিরুদ্ধে সৌদির চূড়ান্ত সিদ্ধান্ত
৮ হাজার অভিবাসীর বিরুদ্ধে সৌদির চূড়ান্ত সিদ্ধান্ত

সৌদি আরবে অভিযান চলাকালে অভিবাসন ও শ্রম আইন বাস্তবায়নের অংশ হিসেবে গ্রেপ্তার ২৫ হাজার ৭৫৪ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক Read more

নিজ বাসা থেকে যুবদল নেতার গলাকাটা লাশ উদ্ধার
নিজ বাসা থেকে যুবদল নেতার গলাকাটা লাশ উদ্ধার

খুলনার আঠারো মাইল এলাকায় নিজ বাসা থেকে শামীম হোসেন নামের এক যুবদল নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৭টা ২৬ মিনিটে Read more

ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টাপ্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন