ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় আরও ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৮ জনই ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোর থেকে গত ২৪ ঘণ্টায় ৫৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এদের মধ্যে ৩৮ জন দক্ষিণের রাফাহ অঞ্চলে ত্রাণ বিতরণ কেন্দ্রে সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত বিতর্কিত স্থানগুলোতে ত্রাণ আনতে যান তারা।যুক্তরাষ্ট্র-ইসরাইল সমর্থিত ও ইসরাইলি সামরিক বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় পরিচালিত জিএইচএফের কেন্দ্রগুলোতে ত্রাণ সংগ্রহকারীদের ওপর হামলার ঘটনা ঘটছে। গাজা কর্তৃপক্ষ ও সমালোচকেরা এই ত্রাণ কেন্দ্রগুলোকে ‘মানব কসাইখানা’ আখ্যা দিয়েছেন। জিএইচএফ গত ২৭ মে থেকে কার্যক্রম শুরু করার পর এসব স্থানে ত্রাণ নিতে গিয়ে তিন শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। ইরানের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলা বিনিময়ের মধ্যেও ইসরাইলি বাহিনী গাজায় তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গা প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক দায়িত্ব: বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক দায়িত্ব: বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে রাখাইন রাজ্যে একটি নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ দ্রুত নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত Read more

মির্জাপুরে কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক, তিন বছর পর স্বামী গ্রেপ্তার!
মির্জাপুরে কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক, তিন বছর পর স্বামী গ্রেপ্তার!

টাঙ্গাইলের মির্জাপুরে তিন বছর আগে কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিয়ে সিঙ্গাপুর পালিয়ে যান নাজিম দেওয়ান (৪২)। এরপর আদালত তার Read more

বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজপথে নোয়াখালীর সাংবাদিকরা
বিভাগ বাস্তবায়নের দাবিতে রাজপথে নোয়াখালীর সাংবাদিকরা

ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ বিপুল সম্ভাবনার এই নোয়াখালীকে সমৃদ্ধির উচ্চ শিখরে নিয়ে যেতে বিভাগ বাস্তবায়নের দাবিতে এবার রাজপথে নেমে এলো সাংবাদিক Read more

ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ডিউটিরত অবস্থায় রূপণ দে নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার হারবাং স্টেশন এলাকায় এ Read more

আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি কনোলির ভূমিধস জয়
আয়ারল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি কনোলির ভূমিধস জয়

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থি প্রার্থী ক্যাথেরিন কনোলি। মোট ভোটের ৬৩ শতাংশ পেয়ে ডানপন্থি প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন।শনিবার (২৫ অক্টোবর) Read more

ইহুদি নববর্ষে শতাধিক ইসরাইলির আল-আকসা মসজিদে প্রবেশ
ইহুদি নববর্ষে শতাধিক ইসরাইলির আল-আকসা মসজিদে প্রবেশ

ঐতিহাসিক আল-আকসা মসজিদে ইহুদি নববর্ষ রোশ হাশানাহর দিন শতাধিক উগ্রজাতীয়বাদী ইসরাইলি প্রবেশ করেছে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে দখলকৃত পূর্ব জেরুজালেমে।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন