জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ছাড়পত্রবিহীন ও অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইটভাটার মালিকদের কাছ থেকে মোট ১৫ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে সব ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জামালপুরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ. কে. এম. ছামিউল আলম কুরসি উপস্থিত ছিলেন। এছাড়া দেওয়ানগঞ্জ থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিযানে সহযোগিতা করেছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও মাটি কাটার অনুমতি না থাকায় এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে চিকাজানী এলাকার দুর্গা ব্রিকস, মেঘনা ব্রিকস, সেফিড ব্রিকস, রামপুরা এলাকার যমুনা ব্রিকস এবং চর ভবসুরের এম. এ. বি. ব্রিকস—এই পাঁচটি ইটভাটাকে প্রত্যেকটিকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, অভিযানে সব ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে কেউ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে স্মারকলিপি
গাজীপুরে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে স্মারকলিপি

জুলাই জাতীয় সনদে আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে Read more

মধ্যপ্রাচ্যের ৩ দেশে তেল স্থাপনায় হামলার নির্দেশ ইরানের
মধ্যপ্রাচ্যের ৩ দেশে তেল স্থাপনায় হামলার নির্দেশ ইরানের

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের কয়েকটি তেল স্থাপনায় কয়েক ঘণ্টার মধ্যে হামলা চালানো হবে এমনটি জানিয়ে সেগুলো খালি Read more

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, অনাহারে মৃত্যু আরও ৭
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, অনাহারে মৃত্যু আরও ৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ৭০০ ছাড়িয়েছে। এর পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। গত Read more

৫ আগস্টের পর থেকে অনুপস্থিত নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা বহিষ্কার
৫ আগস্টের পর থেকে অনুপস্থিত নজরুল বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা বহিষ্কার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক দুই Read more

অভিনেতা মুকুল দেবের মৃত্যু নিয়ে যা বললেন তার ভাই
অভিনেতা মুকুল দেবের মৃত্যু নিয়ে যা বললেন তার ভাই

চলতি বছরের ২৩ মে ভারতের প্রখ্যাত অভিনেতা মুকুল দেব প্রয়াত হন। তার আকস্মিক মৃত্যু ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া Read more

বাকৃ‌বি হেলথ কেয়ার থে‌কে চি‌কিৎসা নেওয়ার পর শিক্ষার্থীর অবস্থা গুরুতর
বাকৃ‌বি হেলথ কেয়ার থে‌কে চি‌কিৎসা নেওয়ার পর শিক্ষার্থীর অবস্থা গুরুতর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হেলথ কেয়ার সেন্টার থেকে চিকিৎসা নেওয়ার পর মুমূর্ষু অবস্থায় রয়েছেন কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন