রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার ঘটনায় প্রশাসনের করা বিস্ফোরক দ্রব্যাদি মামলায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে তাজহাট থানা পুলিশ।মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় রংপুর নগরীর দর্শনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তাজহাট থানায় নেওয়া হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম পারভেজ আপেল। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে মাস্টার রোলে নিয়োজিত কর্মচারী ছিলেন।বিশ্ববিদ্যালয় ফাঁড়ি ইনচার্জ মুসাদ্দেকুর হোসেন বলেন, ‘পারভেজ আপেলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্যাদি আইনে গত ৭ মে তাজহাট থানায় ৭১ জনের বিরুদ্ধে মামলা করেন।মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন— ৩৬ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ১৩ জন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ৮০-১০০ জনকে আসামি করা হয়েছে। এর আগেও বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা ও কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি নিউজ একযোগে ভাষণটি সম্প্রচার করবে। Read more

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ১৫টি ককটেল ও মাদকদ্রব্যসহ আটক ১
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ১৫টি ককটেল ও মাদকদ্রব্যসহ আটক ১

চুয়াডাঙ্গায় ১৫টি ককটেল বোমা ও ২৩০ পিচ ট্যাপেন্ডা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ একজনকে যৌথ বাহিনী। মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাত ৩ টার Read more

বিগত সরকার লুটপাট করে বিদেশে বাড়ি করেছে: ডা. জাহিদ হোসেন
বিগত সরকার লুটপাট করে বিদেশে বাড়ি করেছে: ডা. জাহিদ হোসেন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) সকালে উপজেলার বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন Read more

প্রতারণা এড়াতে হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা
প্রতারণা এড়াতে হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা

২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের আওতায় অব্যয়িত অর্থ হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে হাজিদের অর্থ ফেরতের Read more

ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের শিশু হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের শিশু হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে পরকীয়ার জেরে দেড় বছরের কন্যা শিশু নুসরাতকে গলা টিপে হত্যার ঘটনায় প্রধান আসামি আলমগীর মিয়া (৩২) কে ৩ Read more

অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ধাপে ধাপে এখনো ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন