ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্বশুরবাড়ি এলাকা থেকে ভাড়াটে বাসা থেকে এক যুবকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে বিজয়নগর থানার পুলিশ।মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের মন্টু মিয়া ভাড়াটে বাড়ি থেকে রুবেল মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।নিহতের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জারিয়া পূর্বপাড়া এলাকার আবদুল বারেকের ছেলে রুবেল মিয়া (৩০)। তিনি বর্তমানে তার শ্বশুরবাড়ি বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামে বসবাস করতেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তার সঠিক কারণ জানা যায়নি।বিজয়নগর থানার এসআই অলিউল্লাহ জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বায়ুদূষণে শীর্ষে ঢাকা
বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বে বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় বেশির ভাগ সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। Read more

কুড়িগ্রামে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে ৫০ হাজার মানুষ
কুড়িগ্রামে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে ৫০ হাজার মানুষ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে অর্ধলক্ষাধিক মানুষ। প্রায় সময় দুর্ঘটনার কবলে জীবহানিসহ সম্পদের ক্ষতির মুখে পড়ছে তিনটি Read more

মামা শ্বশুরের কামড়ে গৃহবধূ আহত
মামা শ্বশুরের কামড়ে গৃহবধূ আহত

নীলফামারীর ডোমারে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মামা শ্বশুরের কামড়ে ডান হাতে গুরুতর আহত হয়েছেন এক গৃহবধূ। গুরুতর আহত অবস্থায় বুধবার Read more

বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
বিরামপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন

দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্বাস্থ্য Read more

অস্ট্রিয়ায় ভয়াবহ তুষারধসে নিহত ৮
অস্ট্রিয়ায় ভয়াবহ তুষারধসে নিহত ৮

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় গত কয়েক দিনের ভারী তুষারপাত ও ভয়াবহ তুষারধসে ৮ জন নিহত হয়েছেন। সর্বশেষ স্থানীয় সময় শনিবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন