এবার বরিশালের সিটি মেয়র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে নাম ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২০২৩ সালে বরিশাল সিটি নির্বাচনের ফলাফলে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে অবৈধভাবে মেয়র ঘোষনা হয়েছে বলেও দাবী করেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা।রবিবার (২০ এপ্রিল) সকালে ১১ টায় বরিশাল নগরীর সদর রোডে সর্বস্তরের নাগরিকদের ব্যানারে এই কর্মূসচি অনুষ্ঠিত হয়। খন্ড খন্ড মিছিল নিয়ে চরমোনাইপন্থী নেতাকর্মীরা জড়ো হন।এসময় বক্তারা বলেন, ২০২৩ সালের সিটি নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিমই প্রকৃত বিজয়ী হয়েছিলেন। ভোটের দিন আওয়ামী লীগের সন্ত্রাসীরা ফয়জুল করীমের হামলা চালিয়ে রক্তাক্ত কর। তৎকালীন প্রশাসন ভোটে সরাসরি হস্তক্ষেপ করে জোর করে নৌকার প্রার্থীকে জয়ী করেন। মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে ২য় পজিশনে দেখিয়ে পরাজিত ঘোষণা করা হয় বলে দাবী করেন বক্তারা।  এরই মধ্যে গত বৃহস্পতিবার বরিশালের সিনিয়র জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা ইসলামি আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ফয়জুল করীম মামলা করেছেন জানিয়ে অবিলম্বে বরিশালের মেয়র ফয়জুল করীমের নাম ঘোষনার দাবী জানানো হয় এই সমাবেশ থেকে।  অন্যথায় আরও কঠোর কর্মসূচির দেবার হুশিয়ারী দেয়া হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল

বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল Read more

ভারতের কঠোর পদক্ষেপে ‘পাকিস্তানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত’
ভারতের কঠোর পদক্ষেপে ‘পাকিস্তানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত’

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ঘোষণা করেছে ভারত। দেশটি এই Read more

কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ কালোবাজারে: অসহায়ত্বের আড়ালে প্রতারণা
কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ কালোবাজারে: অসহায়ত্বের আড়ালে প্রতারণা

কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের জন্য দেওয়া হয় দেশী-বিদেশী এনজিও সংস্থার অর্থায়নে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী। পরিবারের মাথাপিছু Read more

পাবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় ব্যবসা বিষয়ক সম্মেলন হচ্ছে আগামীকাল 
পাবিপ্রবিতে প্রথমবারের মতো জাতীয় ব্যবসা বিষয়ক সম্মেলন হচ্ছে আগামীকাল 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে জাতীয় পর্যায়ের ব্যবসা বিষয়ক সম্মেলন। “1st National Conference on Read more

উচ্চতর গ্রেড পাবেন ১৫ লাখ সরকারি চাকরিজীবী
উচ্চতর গ্রেড পাবেন ১৫ লাখ সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। ফলে প্রায় Read more

পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে মামলা ৬ 
পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযানে মামলা ৬ 

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর একটি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন