বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি নামের এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের একটি রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রিয়া মনি ওই গ্রামের তার নানি হালিমা খাতুনের কাছে থাকতো। সে আজিম শেখের মেয়ে। রিয়ার বাবা-মা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বসবাস করছেন।স্থানীয় জামে মসজিদের ইমাম জানান, ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে আসার সময় রাস্তার ওপর ওই কিশোরীর মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিয়া মনি নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।তবে স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে রিয়াকে দিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি করাতো। সে নিজেও মাদকাসক্ত ছিল।শরণখোলা থানার ওসি সামিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীদের আটকের চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে ফিরছে ইন্টারনেট, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নাগরিকরা
ইরানে ফিরছে ইন্টারনেট, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নাগরিকরা

কয়েক দিনের কঠোর বিচ্ছিন্নতার পর ধীরে ধীরে ইরানে ফিরতে শুরু করেছে ইন্টারনেট সংযোগ। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে যোগাযোগহীনতায় থাকা লাখো Read more

ফারিস্তা আজও খোঁজে বাবাকে, এক বছর হলো নেই রুবেল
ফারিস্তা আজও খোঁজে বাবাকে, এক বছর হলো নেই রুবেল

এক বছর হয়ে গেছে। তবুও থামেনি কান্না, থামেনি বুকফাটা হাহাকার। এখনও বাবাকে খোঁজে ছোট্ট মেয়ে ফারিস্তা। দেড় বছর বয়সী শিশুটি Read more

সড়ক দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতের জম্মু-কাশ্মীরের ক্রিকেটার ফারিদ হুসেনের। আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে গতকাল Read more

বিশ্বকাপের মঞ্চে উজবেকিস্তান, আরও যারা টিকিট পেল
বিশ্বকাপের মঞ্চে উজবেকিস্তান, আরও যারা টিকিট পেল

আগামী ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো খেলার সুযোগ করে নিয়েছে উজবেকিস্তান ও জর্ডান। একই রাতে বিশ্বকাপের মঞ্চে জায়গা নিশ্চিত Read more

কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫
কবিরহাটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুট, আহত ৫

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৫নং ওয়ার্ডে স্টিল ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বালু ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা হামলা, ভাংচুর ও লুটপাট Read more

চাঁদপুরে চার দশক পর রাজা খাল খননে এলাকাবাসীর স্বস্তি
চাঁদপুরে চার দশক পর রাজা খাল খননে এলাকাবাসীর স্বস্তি

দীর্ঘ চার দশক পর চাঁদপুরের পুরান বাজার ডাকাতিয়া নদী থেকে দোকানঘর এলাকা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার বিস্তৃত খালটি স্থানীয়দের কাছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন