আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী সাংবাদিকদের স্বাধীনতা, তথ্যের মুক্ত প্রবাহ ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতে পালিত হয় দিবসটি। এবারের প্রতিপাদ্য— ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং—স্বাধীন গণমাধ্যমে এআই-এর প্রভাব’।১৯৯৩ সালে জাতিসংঘ দিনটিকে স্বীকৃতি দেয় ইউনেস্কোর সুপারিশে। এরপর থেকে এ দিনটি সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আসছে।দিবসটি উপলক্ষে ঢাকায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রোববার (৪ মে) সকাল ১০টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে ইউনেস্কো ঢাকা অফিস, টিআইবি ও সুইডেন দূতাবাসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘ব্রেভ নিউ বাংলাদেশ: রিফর্ম রোডম্যাপ ফর প্রেস’ শীর্ষক একটি আলোচনা সভা।অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেবেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।এছাড়া, অংশ নেবেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ইউনেস্কোর ঢাকা অফিস প্রধান সুজান ভাইজ এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ গণমাধ্যমের শীর্ষ প্রতিনিধিরা।এদিকে আজ শুক্রবার (৩ মে) বিকেল ৩টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য-তে ‘বাংলাদেশ আফটার দ্য মনসুন আপরাইজিং: দ্য মিডিয়া ল্যান্ডস্ক্যাপ’ শীর্ষক সিম্পোজিয়াম আয়োজন করেছে ‘বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)’। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ বিশিষ্ট সাংবাদিক ও গবেষকরা।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে কিশোরী মেয়ে হত্যার অভিযোগে বাবা-মাসহ গ্রেফতার ৩
বাউফলে কিশোরী মেয়ে হত্যার অভিযোগে বাবা-মাসহ গ্রেফতার ৩

পটুয়াখালীর বাউফলে প্রেমের সম্পর্কের জেরে কিশোরী উর্মী ইসলামকে (১৪) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার বাবা-মা ও ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার Read more

বেরোবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বেরোবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার Read more

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ল রিসোর্টে, আহত ৫
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ল রিসোর্টে, আহত ৫

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া শহরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সমুদ্রপাড়ের একটি রিসোর্টের ওপর পড়েছে। এ ঘটনায় এক শিশুসহ ৫ জনকে হাসপাতালে ভর্তি Read more

জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।রবিবার (১১ Read more

২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া
২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

বিভিন্ন অপরাধে সাজা শেষে ৫০ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।ফেরত আসাদের মধ্যে বাংলাদেশের ২২ জন, ভিয়েতনামের ৯ জন, Read more

মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরাইলের
মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরাইলের

ইসরাইলের মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। আজান দেওয়াকে ‘শব্দদূষণ’ আখ্যা দিয়ে পুলিশ প্রশাসনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন