খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি-র উপর সাবেক এক শিক্ষার্থীর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। আহত শিক্ষককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাংলা বিভাগ ১৮ ব্যাচের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ নোমান কথাকাটাকাটির একপর্যায়ে শিক্ষক হাসান মাহমুদের গায়ে হাত দিয়ে আঘাত করেন।ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত নোমানকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করে এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানান।শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের উপর হামলার মতো ঘটনা নজিরবিহীন ও ন্যক্কারজনক। তারা দ্রুত প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করোনাভাইরাসে আক্রান্ত নেইমার
করোনাভাইরাসে আক্রান্ত নেইমার

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিয়ো রোমানার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে লিখেছিলেন, ‘নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। এরপররোমানোর এই বার্তার পর ব্রাজিলের Read more

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলা ট্রিবিউনের স্টাফ রির্পোটার আতিক হাসান শুভ এবং সাধারণ সম্পাদক Read more

পদত্যাগ করলেন বাগছাসের ঢাবির মুখ্য সংগঠক
পদত্যাগ করলেন বাগছাসের ঢাবির মুখ্য সংগঠক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম সংগঠন থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক Read more

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি জানাবে শিক্ষা মন্ত্রণালয়
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি জানাবে শিক্ষা মন্ত্রণালয়

উচ্চশিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত গতি ও স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজধানীর ৭টি সরকারি কলেজকে একটি কেন্দ্রীয় কাঠামোর আওতায় এনে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে Read more

পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘গ্লোবাল কিডস স্কুল’
পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে ‘গ্লোবাল কিডস স্কুল’

রাস্তার ধুলোবালি, ট্রাফিকের শব্দ আর অনিশ্চিত জীবনের ভিড়ে গাজীপুর শহরের ফুটপাতে প্রতিদিন দেখা মেলে অগণিত পথশিশুর। কেউ প্লাস্টিক বোতল কুড়ায়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন