লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন এআই পাওয়ারড লেনোভো এলওকিউ (83DV00VBLK) গেমিং ল্যাপটপ। আধুনিক প্রযুক্তি ও এআই অপটিমাইজেশন সমৃদ্ধ এই ল্যাপটপ গেমার, স্ট্রিমার এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আদর্শ।১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই সেভেন ১৩৬৫০HX প্রসেসর, ২৪ জিবি ডিডিআর৫এক্স র‍্যাম, এবং ৫১২ জিবি জেন ৪ এসএসডি ল্যাপটপটিতে রয়েছে যা ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করে দ্রুত কাজ করার অভিজ্ঞতা। ১৫.৬” ফুল এইচডি আইপিএস ডিসপ্লে (১০০% এসআরজিবি, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ৩০০ নিটস), এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০(৬ জিবি) গ্রাফিক্স কার্ড এবং জি-সিঙ্ক প্রযুক্তি নিশ্চিত করে চমৎকার ভিজ্যুয়াল ও স্মুথ গ্রাফিক্স পারফরম্যান্স। পাশাপাশি ব্যবহারকারীর চোখকে সুরক্ষিত রাখতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্ল‍ু লাইট ফিচার যা সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত।অতিরিক্ত ফিচারের মধ্যে রয়েছে লেনোভোর নিজস্ব এআই চিপ এলএ১, নাহিমিক অডিও, ৭২০পি ক্যামেরা (ই-শাটারসহ), ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২, এবং মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন যা একে করে তোলে দীর্ঘদিন ব্যাবহারের উপযুক্ত। উচ্চগতির ইন্টারনেট সংযোগের জন্য রয়েছে আরজে৪৫ ইথারনেট পোর্ট।অফিসিয়াল মাইক্রোসফট উইন্ডোজ ১১ হোম নিয়ে মাত্র ২.৩৮ কেজি ওজনের ল্যাপটপটি লুনা গ্রে রঙে ২ বছরের ওয়ারেন্টিসহ পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্রান্ড পিএলসি – এর ওয়েবসাইট, সকল ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউসে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় জায়গা দখলের সময় মা-ছেলেকে কুপিয়ে জখম
চকরিয়ায় জায়গা দখলের সময় মা-ছেলেকে কুপিয়ে জখম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের একটি পরিবারের দীর্ঘদিনের ভোগদখলীয় ও ক্রয়কৃত বসতভিটা জবরদখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে মা-ছেলে দুজনকে কুপিয়ে জখম Read more

কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার
কক্সবাজারের ইয়াবা কারবারি নোয়াখালীতে গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিলে কক্সবাজার টেকনাফের এক ইয়াবা কারবারিকে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট Read more

‘মিড ডে মিল’ চালু সোনারগাঁয়ে ৩০টি বিদ্যালয়ে
‘মিড ডে মিল’ চালু সোনারগাঁয়ে ৩০টি বিদ্যালয়ে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এবং ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যে উপজেলার Read more

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে Read more

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কুটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশের পাশে থাকবে জাপান। রোহিঙ্গা ক্রাইসিসের শুরু থেকে Read more

মুরগি থেকে মোরগ: নাগরপুরে ঘটলো অদ্ভুত ঘটনা
মুরগি থেকে মোরগ: নাগরপুরে ঘটলো অদ্ভুত ঘটনা

প্রকৃতি মাঝে মাঝে এমন কিছু বিস্ময়কর ঘটনার জন্ম দেয়, যা মানুষের ভাবনারও বাইরে। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঘিওরকোল গ্রামে ঘটেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন