গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকা থেকে একটি গার্মেন্টস শ্রমিকবাহী বাস চুরি করে সেটি কেটে টুকরো টুকরো করে বিক্রির অভিযোগে আন্তঃজেলা চোরচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) গাজীপুর, আশুলিয়া ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। চুরি হওয়া বাসটি ‘জুনায়েদ পরিবহন’ নামে পরিচিত (ঢাকা মেট্রো-জ-১৪-০৫২৬)।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাসটির নিয়মিত চালক সবুজ কালামপুর মাটিকাটা এলাকার ডালাস গার্মেন্টসের সামনে গাড়িটি রেখে পাশের একটি দোকানে চা খেতে যান। এই সুযোগে চোরচক্র বাসটি চুরি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং বগুড়া শহরের মাটিডালি এলাকায় নিয়ে যায়। এ ঘটনায় বাসের মালিক জাকির হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন (মামলা নং-০২, তারিখ: ০২-০৪-২০২৬)।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে প্রথমে নাঈমকে (৩৮) গ্রেপ্তার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার শ্রীপুর থেকে এমদাদুল (৩৫) এবং নয়ারহাট এলাকা থেকে সবুজকে (২৮) গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে এমদাদুলের স্বীকারোক্তির ভিত্তিতে বগুড়ার মাটিডালি এলাকা থেকে রবিন ওরফে ‘কাটার রবিন’ (২৩), পারভেজ (৩০) ও তুষারকে (২২) গ্রেপ্তার করা হয়। চক্রের সদস্যরা জানায়, বাসটি কেটে টুকরো টুকরো করে আশুলিয়ার মজার মিল এলাকার আলী হোসেনের ভাঙারি দোকানে সাদ্দাম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে সাদ্দামকেও গ্রেপ্তার করে।এসআই জাহাঙ্গীর আলম জানান, “এটি একটি সুসংগঠিত চোরচক্র। তারা আশুলিয়া, সাভার, ধামরাই ও টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে যানবাহন চুরি করে আসছে।”কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, “চক্রটি আগেও একাধিক এমন অপরাধে জড়িত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভিতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার
সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভিতর থেকে চালকের মৃতদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ভেতর থেকে এক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের নাম মনির হোসেন (৫০)। তিনি ভোলা জেলার Read more

বিরামপুরে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
বিরামপুরে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর) বিকেলে দিওড় ইউনিয়নের কোচগ্রাম উচ্চ বিদ্যালয় Read more

মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন
মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন

মার্কিন রিপাবলিকান রাজনীতির প্রভাবশালী নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার Read more

ডেঙ্গু প্রতিরোধে লিফলেট ও প্রচারে ব্যস্ত ‘আমরা আমতলীবাসী’ সংগঠন
ডেঙ্গু প্রতিরোধে লিফলেট ও প্রচারে ব্যস্ত ‘আমরা আমতলীবাসী’ সংগঠন

বরগুনার আমতলীতে ডেঙ্গু রোগের বিস্তার রোধে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা আমতলীবাসী’ বিশেষ লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে। রবিবার (২২ Read more

এবার ভারতকে বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি পাকিস্তানের
এবার ভারতকে বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি পাকিস্তানের

আবারও মুখোমুখি অবস্থানে ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক সময়ের বক্তব্য ও প্রতিক্রিয়ায় দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের সেনাবাহিনী Read more

নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা

নারায়ণগঞ্জে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের উপর হামলার চেষ্টা চালানো হয়েছে। এই সময় ধস্তাধস্তিতে অন্তত দু’জন এনসিপির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন