আর কয়েক মাস পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এরই মধ্যে জল্পনা শুরু হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দলে কারা থাকছেন কারা থাকছেন না। যদিও আর কিছুদিন পরই চূড়ান্ত তালিকা হাতে পাওয়া যাবে।আর্জেন্টিনার ক্রীড়া বিষয়ক গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, ২৬ জনের বিশ্বকাপ স্কোয়াডের একটি প্রাথমিক তালিকা ইতিমধ্যেই তৈরি করেছেন কোচিং স্টাফ। এই তালিকায় অন্তত ২০ জনের জায়গা প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। বাকি ছয়টি স্থানের জন্য চলছে কঠিন লড়াই।প্রতিবেদন অনুযায়ী, এবারও বিশ্বকাপজয়ী দলের মূল কাঠামোর ওপরই ভরসা রাখছেন কোচ লিওনেল স্কালোনি। অভিজ্ঞতা ও ধারাবাহিকতাকে প্রাধান্য দেওয়া হলেও ভবিষ্যতের কথা ভেবে দলে জায়গা পাচ্ছেন কয়েকজন তরুণ ফুটবলারও।গোলরক্ষক পজিশনে প্রথম পছন্দ হিসেবে থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ। তার ব্যাকআপ হিসেবে জেরোনিমো রুলির নাম উঠে এসেছে। রক্ষণভাগে নিয়মিত মুখ নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্ডির সঙ্গে থাকতে পারেন লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস টাগলিয়াফিকো।মিডফিল্ডে আর্জেন্টিনার শক্তির জায়গাটিতে সম্ভাব্য তালিকায় আছেন রদ্রিগো ডি পল, লেয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জিওভানি লো সেলসো। আক্রমণভাগে লিওনেল মেসির উপস্থিতি নিয়ে কোনো প্রশ্ন নেই। তার পাশে থাকতে পারেন লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ ও থিয়াগো আলমাদা।এই খেলোয়াড়দের বড় একটি অংশকে স্কোয়াডে প্রায় নিশ্চিত ধরেই দেখছে টিওয়াইসি স্পোর্টস। তবে শেষ কয়েকটি জায়গা নিয়ে প্রতিযোগিতা এখনো খোলা। সেই দৌড়ে আছেন ওয়াল্টার বেনিতেজ, হুয়ান ফয়থ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, মার্কোস আকুনিয়া, ভালেন্তিন বার্কো ও এক্সেকিয়েল প্যালাসিওস।এ ছাড়া আরও কিছু তরুণ ফুটবলারের পারফরম্যান্সও নজরে রাখছে কোচিং স্টাফ। সময়ের সঙ্গে সঙ্গে ইনজুরি ও ফর্মের ওপর নির্ভর করে এই তালিকায় পরিবর্তন আসতে পারে বলেই ইঙ্গিত দিয়েছে প্রতিবেদনে। সবশেষ সিদ্ধান্ত অবশ্য নির্ধারিত সময়েই জানাবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দীর্ঘ গাড়ির সারি, তবু মহাসড়কে স্বস্তির ছোঁয়া
দীর্ঘ গাড়ির সারি, তবু মহাসড়কে স্বস্তির ছোঁয়া

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী দেশের অন্যতম ব্যস্ত মহাসড়কে ঈদুল আজহার ছুটিকে ঘিরে বাড়তে শুরু করেছে যাত্রী ও যানবাহনের চাপ। দীর্ঘপথ পাড়ি Read more

অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে
অবশেষে বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে

কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। বাংলাদেশের বিশ্বমানের ক্রিকেটারের সঙ্গে এমন Read more

যুক্তরাষ্ট্রে প্রমোশন তালিকা থেকে কৃষ্ণাঙ্গ ও নারী কর্মকর্তাদের বাদ
যুক্তরাষ্ট্রে প্রমোশন তালিকা থেকে কৃষ্ণাঙ্গ ও নারী কর্মকর্তাদের বাদ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী Pete Hegseth চারজন আর্মি কর্মকর্তাকে এক-তারকা জেনারেল পদে পদোন্নতির তালিকা থেকে বাদ দেওয়ায় পেন্টাগনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। Read more

Online-Casinos in Deutschland vergleichen: Worauf es wirklich ankommt
Online-Casinos in Deutschland vergleichen: Worauf es wirklich ankommt

Ein hoher Bonus klingt attraktiv, sagt aber wenig darüber aus, ob ein Online-Casino zu den eigenen Spielgewohnheiten passt. Entscheidend sind Read more

ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইন, উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর
ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইন, উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে বিএসএফ'র পুশ ইন করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন মুসলিম বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্টগার্ড।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন