চুয়াডাঙ্গার জীবননগরে ধর্ষণে ব্যর্থ হয়ে এক কিশোরীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ আগস্ট) দিনগত রাত আনুমানিক ২টার সময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের কলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী হরিহরনগর গ্রামের বাসিন্দা। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিকট আত্মীয়-স্বজন ও স্থানীয়রা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তার মাথায়, পিঠে সবমিলিয়ে ২০টির উপর সেলাই দেওয়া হয়েছে। ভুক্তভোগী কিশোরী জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত ২টার দিকে তিনি বাড়ির বাইরে বাথরুমে যান। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের লাল মিয়ার ছেলে আশিক (২৮), আবু তাহেরের ছেলে আজাদ (৫০), আবু তাহেরের ছেলে নুরু (৪৫) এবং আইয়ুব আলীর ছেলে সাকিল (২৫) এসে তার পেছন থেকে জাপটে ধরেন। সেই সাথে জোরপূর্বক তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু তিনি তাদেরকে বাধা দিলে তারা যখন তার স্পর্শকাতর স্থানে হাত দিতে থাকে, তখন তিনি আত্মচিৎকার করেন। তার মা বাড়ির বাইরে চলে আসলে তারা তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো অস্ত্র হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এদিকে কিশোরীর ভাই জানান, রাতে খেয়ে তিনি শুয়ে ছিলেন। পরে আনুমানিক রাত ২টার দিকে তার বোনের আত্মচিৎকার শুনে বাইরে বেরিয়ে আসলে দেখেন, তার বোন রক্তাক্ত অবস্থায় উঠানে পড়ে আছেন। একই সাথে চারজনের হাতে ধারালো অস্ত্র নিয়ে পালিয়ে যেতে দেখেন। তারপর তিনি তার বোনকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাথায়, পিঠে ও হাতে সর্বমোট ২০টি সেলাই দেন। বর্তমানে তার বোন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি এই অন্যায়ের সঠিক বিচার ও দোষীদের উপযুক্ত শাস্তি চান। এ বিষয়ে জীবননগর থানার (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এছাড়াও তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিতে ও অপচয় রোধে চলনবিলে কসমসের মানববন্ধন
ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিতে ও অপচয় রোধে চলনবিলে কসমসের মানববন্ধন

পানি বিষয়ে সচেতনতা ও গুরুত্বকে তুলে ধরার জন্য নাটোরের সিংড়ায় বিশ্ব পানি দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত Read more

নীলফামারীতে বাড়ির উঠান থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
নীলফামারীতে বাড়ির উঠান থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

নীলফামারীর কিশোরগঞ্জে বাড়ির উঠান থেকে দেলোয়ারা বেগম (৫০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার Read more

বরিশালে ১৫ ঝুড়ি পাঙ্গাসের পোনা ও পাই জাল জব্দ
বরিশালে ১৫ ঝুড়ি পাঙ্গাসের পোনা ও পাই জাল জব্দ

বরিশাল জেলার হিজলা উপজেলার বিভিন্ন নদ-নদীতে এবার নতুন আতঙ্ক দেখা দিয়েছে পাঙ্গাসের পোনা শিকার। অসাধু জেলেরা নির্বিচারে এসব পোনা শিকার Read more

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ

দীর্ঘ ঈদ ছুটি শেষে প্রাণ ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকায়। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে ঢাকায় ফিরছে Read more

আজ বিশ্ব দৃষ্টি দিবস
আজ বিশ্ব দৃষ্টি দিবস

আমাদের শরীরের স্পর্শকাতর ও অত্যন্ত মূল্যবান একটি অঙ্গ হলো চোখ। তাই সেই চোখের যত্ন নেওয়া দরকার। কখনও নিজেদের অজান্তে আবার Read more

এআই ছবি ঘিরে বিতর্ক, মানহানির অভিযোগে আইনি পদক্ষেপে কুনিকা সদানন্দ
এআই ছবি ঘিরে বিতর্ক, মানহানির অভিযোগে আইনি পদক্ষেপে কুনিকা সদানন্দ

নব্বইয়ের দশকের জনপ্রিয় গায়ক কুমার শানু ও অভিনেত্রী কুনিকা সদানন্দের একটি এআই-জেনারেটেড ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তৈরি হয়েছে নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন