নিজেদের আকাশসীমায় ইসরাইলের একটি যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইসরাইল বিষয়টি স্বীকার করলেও দাবি করেছে, এতে বিমানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি।শনিবার (২১ মার্চ) ইরানের আইআরজিসি জানায়, তারা ইরানের মধ্যাঞ্চলের আকাশে একটি ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে। তাদের দাবি অনুযায়ী, এটি ইসরাইলের তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান যা গত তিন সপ্তাহে ভূপাতিত করা হয়েছে।বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ আরও জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ৪৫ মিনিটে অনুপ্রবেশকারী ওই যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। এতে তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়।বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত ২০০টিরও বেশি শত্রুপক্ষের আকাশযান—যার মধ্যে ড্রোন, ক্রুজ মিসাইল ও উন্নত যুদ্ধবিমান রয়েছে—লক্ষ্য করে ধ্বংস করা হয়েছে। সবশেষ গত বৃহস্পতিবার (১৯ মার্চ) মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান। তবে যুক্তরাষ্ট্র এই দাবি নাকচ করে দিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে তাদের একটি যুদ্ধবিমানকে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ভূমি-থেকে-আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করেছিল।এক বিবৃতিতে তারা জানায়, বিমানটি অধিকৃত অঞ্চলের ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এবং তেহরানের আশপাশের এলাকায় হামলা চালানোর মিশনে ছিল। তারা আরও দাবি করেছে, এ ঘটনায় যুদ্ধবিমানে কোনো ক্ষতি হয়নি। পাইলটরা জীবিত থাকতে পেরেছেন।যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর নতুন করে বিমান হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার একের পর এক পাল্টা আক্রমণ চালায়। আজ শনিবার এই সংঘাত ২২তম দিনে গড়িয়েছে। ঈদুল ফিতর উদযাপন এবং নওরোজ উপলক্ষে মধ্যপ্রাচ্যে লাখো মানুষ যখন উৎসব পালন করছে, তখনও ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পেশাদারিত্বের ঊর্ধ্বে গিয়ে মানবতার ফেরিওয়ালা আব্বাস
পেশাদারিত্বের ঊর্ধ্বে গিয়ে মানবতার ফেরিওয়ালা আব্বাস

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ পুলিশের একজন সদস্য।শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে স্টেশনের Read more

চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত, জানাল ইরান
চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত, জানাল ইরান

ইরানে চলমান বিক্ষোভে শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।ইরানের রাষ্ট্রীয় Read more

টিভিতে প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ায় ৬ মাসের কারাদণ্ড
টিভিতে প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ায় ৬ মাসের কারাদণ্ড

টিভিতে প্রেসিডেন্টকে দেখতে অস্বীকৃতি জানানোয় তিউনিশিয়ায় এক বন্দিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন নতুন করে দণ্ড পাওয়ায় তার কারাগারে Read more

সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ
সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ

সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। দেশটির একটি চিকিৎসা সংস্থা দারফুরে গণহত্যার Read more

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ Read more

যশোরে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ!
যশোরে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ!

যশোরে ৩ বছরের শিশু খাদিজা খাতুনের রহস্যজনক মৃত্যু হয়েছে। সদর উপজেলার রামনগর ইউনিয়নের তরফসিংহ গ্রামে সৎ পিতার বাড়িতে তার মৃত্যুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন