রণবীর সিংয়ের নতুন ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে সাফল্য পেয়েছে। প্রথম সপ্তাহের শেষে বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপির ব্যবসা করে ছবিটি যখন সাফল্যের শিখরে, তখন আলোচনায় উঠে এসেছে দীপিকা পাডুকোনের নীরবতা। স্বামীর এমন বিশাল সাফল্যে দীপিকা কোনো ইনস্টাগ্রাম পোস্ট বা স্টোরি শেয়ার করেননি, এমনকি রণবীরের পোস্টে ‘লাইক’ পর্যন্ত দেননি—এই নিয়ে শুরু হয়েছে তুমুল ট্রোলিং।সোশ্যাল মিডিয়ার একাংশ ও ‘অনলাইন সম্পর্ক বিশেষজ্ঞরা’ দাবি করছেন, এই নীরবতা আসলে বিপদের সংকেত। তাদের মতে, তারকা দম্পতির সম্পর্কে হয়তো ফাটল ধরেছে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। রণবীরের অভিনয় যখন এসএস রাজামৌলির মতো নির্মাতারাও প্রশংসা করছেন, তখন দীপিকার প্রিমিয়ারে না যাওয়া বা পোস্ট না করাটাকেই অনেকে ‘উদাসীনতা’ হিসেবে দেখছেন।এদিকে দীপিকার ভক্তদের মতে, ভালোবাসা মানেই পাবলিক পোস্ট করা নয়।এর আগেও দীপিকা রণবীরের বিভিন্ন কাজে (যেমন: ‘৮৩’ বা ‘রকি অউর রানি’) পাশে থেকেছেন। ২০১৮ সালে বিয়ের পর থেকেই তিনি রণবীরের চড়াই-উতরাইয়ের সঙ্গী। ইন্ডাস্ট্রি যখন রণবীরকে পুরোপুরি গ্রহণ করেনি, দীপিকা তখনও তার সবচেয়ে বড় শক্তি ছিলেন।মজার বিষয় হলো, রণবীর সিং যখন দীপিকার কোনো প্রজেক্ট নিয়ে পোস্ট করেন না, তখন তাকে নিয়ে তেমন সমালোচনা হয় না।বলিউড মানেই চাকচিক্য আর প্রচার। কিন্তু ডিজিটাল এই যুগে আমরা হয়তো ভুলে যাচ্ছি যে, সাফল্যের উদ্যাপন ব্যক্তিগতভাবেও হতে পারে। এক টেবিলে বসে খাবার খাওয়া বা ফোনে অভিনন্দন জানানোটাও ভালোবাসার অংশ হতে পারে। দীপিকা ও রণবীরের দাম্পত্য জীবন তাদের ব্যক্তিগত বিষয়, এবং সোশ্যাল মিডিয়ায় ‘লাইক’ না দেওয়া মানেই সম্পর্কে ফাটল নয়—বরং এটি হতে পারে সুস্থ ব্যক্তিগত জীবনেরই প্রতিফলন।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করেছেন বিক্ষোভকারীরা।বুধবার দুপুরে Read more

মসজিদ পাকা করে দেয়ার নামে টাকা আত্মসাৎ করাই তার পেশা
মসজিদ পাকা করে দেয়ার নামে টাকা আত্মসাৎ করাই তার পেশা

বাঁশখালীতে মসজিদ ও মাদ্রাসার ভবন পাকা করে দেয়ার নামে লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য Read more

বহিরাগতদের অভয়ারণ্য নজরুল বিশ্ববিদ্যালয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
বহিরাগতদের অভয়ারণ্য নজরুল বিশ্ববিদ্যালয়, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

প্রতিষ্ঠার প্রায় দুই দশক পার হতে চললেও ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়ছে নিরাপত্তার সংকট। Read more

আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার
আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২৯ Read more

মাঠে গড়াচ্ছে বিপিএল, যে ‘হেলদি ডিসকাশনে’ সুরাহা হলো বোর্ড ও ক্রিকেটারদের বিরোধ
মাঠে গড়াচ্ছে  বিপিএল, যে ‘হেলদি ডিসকাশনে’ সুরাহা হলো বোর্ড ও ক্রিকেটারদের বিরোধ

বোর্ডের প্রতিনিধি হিসেবে ইফতেখার রহমান বলেন, "ক্রিকেটারদের কারণেই আইসিসি পয়সা দিচ্ছে, আমরা স্পন্সর পাচ্ছি, মাঠ চালাচ্ছি। ক্রিকেট প্লেয়ার ছাড়া আমরা Read more

নেত্রকোনায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু
নেত্রকোনায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

নেত্রকোনায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন