ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করে দেশে স্থায়ী হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম। এরপর মডেলিং শুরু করেছিলেন তিনি। চেয়েছিলেন মিডিয়াতে ক্যারিয়ার গড়তে। কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ান সিদ্দিক। স্ত্রীকে সংসারেই মনোযোগী হতে বলেন। বিষয়টি নিয়ে  দু’জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়, যা এক পর্যায়ে ডিভোর্সে রূপ নেয়। ২০১৯ সালে আলাদা হয়ে যান এই দম্পতি।এরপর পেরিয়ে গেছে ৬ বছর। নতুন করে আবারও সম্পর্কে জড়িয়েছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম। সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে নিজের ভালোবাসার মানুষের চেহারা ঢেকে রাখলেও ওই যুবককে ‘আমার ভালোবাসা’ বলেই সম্বোধন করেছেন এই মডেল ও অভিনেত্রী। এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মারিয়া মিম জানালেন, খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করতে চলেছেন তিনি।তিনি বলেন, আমি প্রেম করছি। তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না। তিনি মিডিয়ার বাইরের লোক। সামনেই আমরা বিয়ে করব।এই মডেল বলেন, সিদ্দিক তো আমার প্রাক্তন। ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ। তিনি আমার জন্য এখন একজন পরপুরুষ। যার সঙ্গে দেখা করাটাও পাপ। প্লিজ, সিদ্দিককে জামাই বানায় দিয়েন না।এদিকে সম্প্রতি মারধরের শিকার হয়েছেন অভিনেতা সিদ্দিক। এরপর বর্তমাকে কারাগারে রয়েছেন তিনি। বিষয়টি নিয়ে নেটিজেনরা মারিয়া মিমকে কটাক্ষ করলে তাদের তুলোধুনো করেছেন এই মডেল। এক নেটিজেন মিমকে প্রশ্ন করেন, সিদ্দিক জেলে তুমি কি খুশি? জবাবে তিনি বলেন, তোমাদের বোঝা উচিত যে ডিভোর্সের ৫-৬ বছর পরেও কেউ জামাই থাকে না।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলের দুটি আসনে মনোনয়নপত্র বৈধ ৯, বাতিল ১৩, স্থগিত ২
নড়াইলের দুটি আসনে মনোনয়নপত্র বৈধ ৯, বাতিল ১৩, স্থগিত ২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলে দুইটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৯ জন প্রার্থীর Read more

এনআইডি জালিয়াতির স্বর্গরাজ্য কক্সবাজার!
এনআইডি জালিয়াতির স্বর্গরাজ্য কক্সবাজার!

একই ছাদের নিচে থাকেন জুবায়ের আর সামিনা। প্রতিবেশীরা জানে তারা স্বামী-স্ত্রী। একসঙ্গে সংসার করেন বহু বছর ধরে। কিন্তু জাতীয় পরিচয়পত্র Read more

সীমান্ত দিয়ে ১ মাসে ৩৩৭ জনকে পুশইন করলো বিএসএফ
সীমান্ত দিয়ে ১ মাসে ৩৩৭ জনকে পুশইন করলো বিএসএফ

মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ১ মাসে ৩৩৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারত-পাকিস্তান যুদ্ধের ডামাডোলের মধ্যেই অবৈধভাবে Read more

লক্ষ্মীপুর-১ বিএনপির প্রার্থীকে শোকজ
লক্ষ্মীপুর-১ বিএনপির প্রার্থীকে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে আগাম ভোট চাওয়ায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ করা Read more

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি Read more

গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্পের আঘাত
গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্পের আঘাত

গুয়াতেমালায় সিরিজ ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে দেশটিতে একের পর এক এই ভূমিকম্প আঘাত হানে।বুধবার (৯ জুলাই) এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন