পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আসছে পরিবর্তন। বর্তমান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন আগামী দু–এক দিনের মধ্যে ছুটিতে যাচ্ছেন। ছুটির পর তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পেতে পারেন। আর নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।বুধবার (২১ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তাঁদের ভাষ্য, সরকার ইতোমধ্যে আসাদ আলমকে পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং তাঁকে আগামী মাসের মাঝামাঝি ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।ওয়াশিংটন থেকে এ বিষয়ে গণমাধ্যমকে আসাদ আলম বলেন, ‘জুনের মাঝামাঝি ঢাকায় ফেরার প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে এখনো হাতে কোনো দাফতরিক আদেশ আসেনি।’আসাদ আলম সিয়াম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। বর্তমান দায়িত্বের আগে তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফিলিপাইনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। কূটনৈতিক জীবনে তিনি রাষ্ট্রাচারপ্রধান হিসেবে এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেনের অধীনে পরিচালকের দায়িত্বেও ছিলেন।তবে জুনে ঢাকায় ফিরলেও তিনি সঙ্গে সঙ্গে পররাষ্ট্রসচিবের দায়িত্ব নিতে পারবেন না, কারণ তিনি এখনো অতিরিক্ত সচিব পদে রয়েছেন। সচিব পদে পদোন্নতির আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে অপেক্ষা করতে হবে।বর্তমান পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনের দায়িত্ব ছাড়ার পর, নতুন পররাষ্ট্রসচিব দায়িত্ব নেওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রুহুল আলম সিদ্দিকী। তিনি আগামী ২০ জুন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাবেন।এর আগে সচিব (পূর্ব) মো. নজরুল ইসলামের ভারপ্রাপ্ত সচিব হওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হলেও, তিনি বৃহস্পতিবার থেকে ছুটিতে যাচ্ছেন বলে জানা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬০ জন আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬০ জন আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬০ জনকে আটক করা হয়েছে। 

সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২
সীমান্তে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ফের সক্রিয়, আটক ১২

কক্সবাজারের টেকনাফে উপকূলীয় এলাকার বেশ কয়েকটি পয়েন্টে মানবপাচারকারী চক্রের সদস্যরা ফের সক্রিয় হয়ে উঠেছে। এই চক্রের সদস্যরা দেশের বাইরে থাকা Read more

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় ৫০ জনের মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় ৫০ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভারী বৃষ্টি ও তুষারঝড়ে সৃষ্টি হওয়া ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) Read more

‘বিধবা বোনকে কু প্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় শহিদকে খুন’
‘বিধবা বোনকে কু প্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় শহিদকে খুন’

যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মাঠপাড়ার ইজিবাইক চালক শহিদুল ইসলাম শহিদ হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, একই Read more

বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ
বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপারসহ Read more

পটিয়ায় বিশেষ অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
পটিয়ায় বিশেষ অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম বাবলু বড়ুয়া (৩৫)। তিনি পটিয়া উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন