যশোরের ঝিকরগাছায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মা-মেয়ে ও ছেলে এসিডে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গদখালী গ্রামে এ ঘটনা ঘটে। এসিড দগ্ধরা হলেন গদখালী গ্রামের জামায়াত আলীর স্ত্রী রাহেলা বেগম (৪৮), মেয়ে রিপা খাতুন (২৬) ও ছেলে ইয়ানুর রহমান (৮)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহত রিপা খাতুন জানান, বেশ কিছুদিন ধরে মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের গৃহকর্মী জসিম উদ্দিন তাকে (রিপা) বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তিনি বিয়ের প্রস্তাবে রাজি নন বলে জানিয়ে দেন। এরপরও জসিম তাকে বিরক্ত করে আসছিলেন। তবুও তার প্রস্তাবে সাড়া না দিলে তিনি ক্ষুব্ধ হয়ে দেখে নেয়ার হুমকি দেন। এরই জের ধরে জসিম ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করলে মা-ভাইসহ তিনি দগ্ধ হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে জেনারেল হাসপাতালে আনেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের হোসেন জানান, এসিডে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের ভর্তি করে চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৭ অক্টোবর: নামাজের সময়সূচি
২৭ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১১ কার্তিক ১৪৩২ বাংলা, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকারনামাজের Read more

তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে আফগানিস্তান-পাকিস্তান
তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে আফগানিস্তান-পাকিস্তান

তুরস্কের অনুরোধে আবারও আলোচনায় বসতে যাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। এরআগের টানা চারদিন আলোচনা হওয়ার পর এটি ব্যর্থ হলে আফগানিস্তানকে বিভিন্ন Read more

টিভিতে আজকের খেলা (১৩ এপ্রিল)
টিভিতে আজকের খেলা (১৩ এপ্রিল)

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে আজ রবিবার (১৩ এপ্রিল) আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তিনটি ম্যাচ মাঠে গড়াবে। আইপিএলের Read more

সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি
সেন্টমার্টিনে যেতে পর্যটকদের দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। যার অংশ হিসেবে পর্যটনের ওপর নির্ভরশীল Read more

পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল
পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তারা উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ Read more

রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন
রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন