সীমান্ত হত্যা বন্ধে গত ৫০ বছরে কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এখন আর শুধু গুলি নয়, সীমান্তে ‘পুশ ইন’-এর মতো নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। পঞ্চগড়ে এক পথসভায় তিনি বলেন, ‘এই বাংলাদেশ হাসিনার নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। পুশ ইন যদি করতেই হয়, হাসিনা ও তার দোসরদের পাঠান।’বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে এনসিপির আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র তৃতীয় দিনের সমাপ্তি অনুষ্ঠান ও পথসভায় এসব কথা বলেন তিনি।নাহিদ ইসলাম বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দেশ ছাত্র জনতার, যারা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। এখন আর সীমান্ত হত্যা মেনে নেওয়া হবে না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ।’তিনি আরও বলেন, ‘পঞ্চগড়ের সমস্যা নিয়ে আমাদের নেতারা সরব। স্থানীয় কৃতি সন্তান সারজিস আলম এখানে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে পাথর খননের দুর্নীতি—সব নিয়ে কথা বলেছেন। আমরাও চাই এসব সমস্যা সমাধানে কাজ করতে।’সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারী, যিনি বলেন, ‘পঞ্চগড়বাসীর স্বপ্ন বাস্তবায়নে এনসিপি-ই যথার্থ পথ। এখানকার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্বাস্থ্যসেবা—সবই আমরা নতুনভাবে গড়ে তুলতে চাই।’উল্লেখ্য, পঞ্চগড় স্টেডিয়াম থেকে শুরু হয়ে পদযাত্রাটি তেঁতুলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পদযাত্রায় পাঁচ উপজেলার নেতাকর্মীদের সঙ্গে শতাধিক ছাত্র জনতা অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয় শহরের প্রধান সড়ক।পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসউদ ও উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম।সভা শেষে ঘোষণা দেওয়া হয়, আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই সনদ’ ঘোষণা করা হবে। এর আগে, শুক্রবার (৪ জুলাই) আটোয়ারীতে চতুর্থ দিনের পদযাত্রা শেষে ঠাকুরগাঁও ও দিনাজপুরে এগিয়ে যাবে এনসিপির জুলাই কর্মসূচি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে কৃষকের আত্মহত্যা
সিংড়ায় অনলাইন জুয়ায় লাখ টাকা হেরে কৃষকের আত্মহত্যা

নাটোরের সিংড়ায় গোলাম হোসেন বাটুল (৫২) নামে এক কৃষকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি অনলাইন জুয়ায় Read more

ট্রাম্পের হুমকির পর মুখ খুললেন খামেনেয়ি, বললেন ‘যুদ্ধ শুরু হলো’
ট্রাম্পের হুমকির পর মুখ খুললেন খামেনেয়ি, বললেন ‘যুদ্ধ শুরু হলো’

ইসরায়েল-ইরান সংঘাত ও ট্রাম্পের হুমকির পর মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। বুধবার (১৮ জুন) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম Read more

স্বামীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানালেন স্ত্রী
স্বামীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানালেন স্ত্রী

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার সদ্য সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানীকর মিথ্যা অপপ্রচার করার অভিযোগে সংবাদ Read more

বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন
বেরোবিতে দুই দিনব্যাপী সামাজিক বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘ফার্স্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সোশ্যাল সায়েন্সেস’ শীর্ষক দুই দিনব্যাপী Read more

রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

নীতিমালা লঙ্ঘন করে মদ বিক্রি, শহরে বেড়েছে মাতালের সংখ্যা
নীতিমালা লঙ্ঘন করে মদ বিক্রি, শহরে বেড়েছে মাতালের সংখ্যা

ঝিনাইদহ শহরে একমাত্র অনুমোদিত দেশীয় মদ বিক্রির ডিপো থেকে নিয়ম লঙ্ঘন করে দেদারসে মদ বিক্রি চলছে। চলতি পূজা মৌসুমে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন