রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে এখনও ৭ জনের পরিচয় মেলেনি। এছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে শিশুদের সংখ্যা শতাধিক বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।সোমবার (২১ জুলাই) রাতে এক ব্রিফিংয়ে হতাহতদের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।সায়েদুর রহমান বলেন, ৭টি হাসপাতালে ৮৮ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে জাতীয় বার্ণ ইনিস্টিটিউটে ৪৪ জন ভর্তি আছে। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।তিনি আরও বলেন, শুধু মাত্র ইনফেকশনের কারনে অনেকে মারা যেতে পারে। তাই হাসপাতালের ভেতরে সবাইকে প্রবেশ না করার অনুরোধ করছি। এ সময় অনেকে রক্ত দান করেছে বলেও জানান তিনি।এখন পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন ১৬৪ জন। এছাড়া, বিধ্বস্ত বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরও মারা গেছেন।নিহতদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে নিহত ২ জন এবং উত্তরা আধুনিক হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার এই স্কুলটির একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। হতাহতদের নেয়া হয় হাসপাতালে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুধু নেতিবাচক নয়, সরকারের ভালো বিষয়গুলোও দেখুন: অর্থ উপদেষ্টা
শুধু নেতিবাচক নয়, সরকারের ভালো বিষয়গুলোও দেখুন: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।আজ সোমবার (৪ আগস্ট) আগারগাঁওয়ে এনবিআর Read more

কটিয়াদীতে ফসলি জমিতে বেপরোয়া মাটি কাটার ধ্বংসযজ্ঞ
কটিয়াদীতে ফসলি জমিতে বেপরোয়া মাটি কাটার ধ্বংসযজ্ঞ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জুড়ে কোনোভাবেই থামানো যাচ্ছে না জমির উপরিভাগ (টপসয়েল) বিক্রির মহোৎসব। প্রশাসনকে ফাঁকি দিয়ে প্রভাবশালীদের আশ্রয়ে পরিবেশ আইন Read more

‘শাহজালাল বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে’
‘শাহজালাল বিমানবন্দরের আগুন কিছুটা নিয়ন্ত্রণে’

সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী Read more

ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন
ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৭১ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত তালিকায় দেখা যায়, প্রার্থীতা প্রত্যাহার করেছেন মোট Read more

গুলশান থেকে কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক
গুলশান থেকে কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়েছে।শনিবার (২৭ Read more

‘আমি তো শাশুড়ি হয়ে গেছি’, খোলামেলা মেজাজে শ্রাবন্তী
‘আমি তো শাশুড়ি হয়ে গেছি’, খোলামেলা মেজাজে শ্রাবন্তী

চলতি বছর একের পর এক ছবি মুক্তি পাচ্ছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। 'আড়ি', 'আমার বস', 'রবীন্দ্র কাব্য রহস্য'— এই সব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন