পাবনার আটঘরিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছানিম হোসেন (১৬) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চাঁদভা ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছানিম ভিটাপাড়া গ্রামের জুয়েল হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ছানিম হোসেন ঘটনার দিন সকালে একই গ্রামে তার মামা সোহেল রানার বাড়িতে দাওয়াত খেতে যায়। পরে মোটরসাইকেল নিয়ে লক্ষণপুর সড়কে ঘুরছিল সে। এ সময় দ্রুতগামী মাছভর্তি একটি ভটভটি গাড়ি দেখে মোটরসাইকেল চালক সেলিম হাইড্রোলিক ব্রেক ধরলে নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙা ব্রিজের সামনে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে ভটভটি গাড়িটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।স্থানীয়রা ছানিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় ইউপি সদস্য আব্দুল রব।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চিকিৎসকদের মতে সকালে খালি পেটে যেসব খাবার খাওয়া যাবে না
চিকিৎসকদের মতে সকালে খালি পেটে যেসব খাবার খাওয়া যাবে না

আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস শরীরের সুস্থতা ও রোগপ্রতিরোধ ক্ষমতার ওপর বড় প্রভাব ফেলে। বিশেষ করে দিনের শুরুটা যদি হয় স্বাস্থ্যকর খাবার Read more

বিসিবির অর্থ কমিটির দায়িত্বে বুলবুল
বিসিবির অর্থ কমিটির দায়িত্বে বুলবুল

সম্প্রতি ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করে সমালোচনার জন্ম দেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এমন মন্তব্যের পর তার পদত্যাগ দাবি Read more

বান্দরবানে পর্যটকের মৃতদেহ উদ্ধার, নারীসহ নিখোঁজ দুই
বান্দরবানে পর্যটকের মৃতদেহ উদ্ধার, নারীসহ নিখোঁজ দুই

বান্দরবানের আলীকদমে পাহাড়ি ঢলে ঝিরির পানিতে ভেসে যাওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুজন। নিহত Read more

শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত, ছাত্রলীগ কর্মী আটক
শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত, ছাত্রলীগ কর্মী আটক

চিকিৎসকের উপর হামলার বিচার ও নিরাপত্তা কর্মস্থল নিশ্চিতের দাবিতে কর্মবিরতি চালাচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল সোমবার (১৮ Read more

ভারতে এক ম্যাচ খেলতে কত টাকা নেবে আর্জেন্টিনা
ভারতে এক ম্যাচ খেলতে কত টাকা নেবে আর্জেন্টিনা

আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভারত সফরে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ম্যাচের ভেন্যু হিসেবে কেরালা Read more

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত, অভিযানে হামলাকারীর মৃত্যু
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত, অভিযানে হামলাকারীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আরও দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন