ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সৌদিপ্রবাসী যাত্রীর কাছে ঘুস দাবির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।সংস্থাটির জনসংযোগ বিভাগ গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘুসের অভিযোগ আনা ওই যাত্রীর নাম মো. শাহ আলম। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে তার নির্ধারিত যাত্রার সময় ছিল দুপুর ১২টা ২৫ মিনিট। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বেলা ১১টা ২৫ মিনিটে চেক-ইন কাউন্টার বন্ধ হওয়ার কথা থাকলেও যাত্রীসেবার কথা বিবেচনায় রেখে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ পাঁচ মিনিট পর সাড়ে ১১টায় কাউন্টার বন্ধ করে।তখন যাত্রী শাহ আলম ঢাকা থেকে রিয়াদে যাওয়ার উদ্দেশ্যে বেলা ১১টা ২৮ মিনিটে হেভি লাগেজ গেট-১ দিয়ে প্রবেশ করেন এবং ১১টা ৩১ মিনিটে চেক-ইন কাউন্টারে উপস্থিত হন। পরে সৌদি এয়ারলাইন্স তাকে জানায়, ফ্লাইটের লোড কনফার্ম করা হয়ে গেছে। তাই যাত্রীর চেকিং সম্ভব নয়। সেই সঙ্গে পরবর্তী ফ্লাইটের জন্য টিকিট রি-শিডিউল করতে তাকে এয়ারলাইন্সের অফিসে পাঠায়।বেবিচক জানায়, সৌদি এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী রি-শিডিউলের ক্ষেত্রে ৮০০ রিয়াল এবং নতুন আসনের জন্য খালি থাকা সাপেক্ষে আসনের শ্রেণি অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়। এজন্য ওই যাত্রীর কাছে ৩৩ হাজার টাকা টিকিট রি-শিডিউলিং চার্জ হিসেবে চাওয়া হয়।যাত্রী শাহ আলম পরে এয়ারলাইন্সের অফিস থেকে ১১টা ৪২ মিনিটে বের হয়ে কাউন্টারে এসে ভিডিও শুরু করেন। এসময় কাউন্টারের সামনে হট্টগোল শুরু হয়। তিনি উত্তেজিত হওয়ায় ঘটনাস্থলে উপস্থিত এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা তাকে বোঝানোর চেষ্টা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর এভসেক সদস্য এবং সৌদি এয়ারলাইন্সের সহযোগিতায় ৩৪ হাজার ৩৩২ টাকা পরিশোধ সাপেক্ষে তিনি শনিবার টিকিট রি-শিডিউল করেন। পরে এদিন দুপুরে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধর্ষণ মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় বাদীকে কারাগারে পাঠিয়েছে আদালত
ধর্ষণ মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় বাদীকে কারাগারে পাঠিয়েছে আদালত

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি গ্রামের ৭০ বছরের বৃদ্ধ কাওসার হোসেন ওরফে মিন্টু মৃধার বিরুদ্ধে। ২০২২ সালের ২৮ নভেম্বর নলছিটি থানায় Read more

যশোরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবকের আত্মহত্যা
যশোরে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবকের আত্মহত্যা

যশোরে মাদক সেবনে বাধা দেওয়ায় জিহাদী হোসেন (২৫) নামে এক যুবক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি শার্শা উপজেলার নারায়নপুরের Read more

‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’: খামেনি
‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’: খামেনি

১৯৭৯ সালে যেভাবে ইরানে রাজতন্ত্রের পতন হয়েছিল, একইভাবে ‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ Read more

টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় বৃদ্ধ নিহত 
টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় বৃদ্ধ নিহত 

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত যানের ধাক্কায় অরুন কুমার মল্লিক (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকাল ৯টা ৫০ Read more

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা
মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে জলিল বেপারী (৪০) নামে এক ব্যক্তি গাছে উঠে আত্মহত্যার চেষ্টা Read more

১৫ দিন ধরে ভিসি শুন্য পাবিপ্রবি
১৫ দিন ধরে ভিসি শুন্য পাবিপ্রবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য শুন্য রয়েছে ১৫দিন ধরে। এতে প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে নানা সংকট, নেমে এসেছে স্থবিরতা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন