একের পর এক শিশু নির্যাতন কেলেঙ্কারির ঘটনায় কার্যকর কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন দেশটির হাজার হাজার মানুষ। শনিবার (১৩ ডিসেম্বর) দেশটির রাজধানী বুদাপেস্টে অরবানের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভ করেছেন তারা।২০১০ সালে ক্ষমতায় ফেরার পর হাঙ্গেরিতে শিশুদের সুরক্ষায় অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অরবান। তবে গত কয়েক বছরে দেশটিতে একাধিক শিশু নির্যাতন কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়েছে। কেলেঙ্কারির এসব ঘটনায় ভিক্টর অবরবান নেতৃত্বাধীন দেশটির সরকারের ভিত কেঁপে উঠছে।ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শনিবার হাঙ্গেরিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন দেশটির বিরোধী দল টিসজার নেতা পিটার মাগিয়ার। গত সেপ্টেম্বরে রাজধানী বুদাপেস্টের একটি সংশোধনাগারে কিশোর নির্যাতনের নতুন অভিযোগ সামনে আসার পর ওই কর্মসূচি পালন করে দলটি।সংশোধনাগারের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, সজোলো স্ট্রিট কিশোর সংশোধনাগারের পরিচালক এক কিশোরের মাথায় লাথি মারছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে ওই সংশোধনাগারের চার কর্মীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটির সরকার এ ধরনের সব শিশু প্রতিষ্ঠানকে সরাসরি পুলিশের তত্ত্বাবধানে নেওয়ার ঘোষণা দিয়েছে।শনিবার দেশটির রাজধানী বুদাপেস্টের কুয়াশচ্ছন্ন রাস্তায় ‘শিশুদের সুরক্ষা দাও!’ লেখা ব্যানার নিয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। এ সময় অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। কয়েক বছর আগের এক শারীরিক নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীদের প্রতি সংহতি জানাতে কেউ কেউ নরম খেলনা ও মশালও বহন করেন।শুক্রবার দেশটির সংবাদমাধ্যম মাগিয়ার ২০২১ সালের একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্র পরিচালিত সেবাকেন্দ্রগুলোতে থাকা শিশুদের এক পঞ্চমাংশেরও বেশি নির্যাতনের শিকার হয়েছিল।শনিবারের বিক্ষোভে অংশ নেওয়া ৭৩ বছর বয়সী পেনশনভোগী জুজসা সালাই এএফপিকে বলেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ শিশুদের সঙ্গে যা করা হচ্ছে, তা নিয়ে আমরা ক্ষুব্ধ। যদিও অরবানের সরকার বলেছে, সন্দেহজনক শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।আগামী এপ্রিলে হাঙ্গেরিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৫ বছরের শাসনকালে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সম্প্রতি সংবাদমাধ্যম ম্যান্ডিনারকে দেওয়া এক সাক্ষাৎকারে অরবান বলেছেন, শিশু নির্যাতনের ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি। পাশাপাশি এই ধরনের ঘটনাকে অগ্রহণযোগ্য ও অপরাধমূলক বলে অভিহিত করেছেন তিনি। তিনি বলেন, এমনকি কিশোর অপরাধীদের সঙ্গেও এভাবে আচরণ করা উচিত নয়।শনিবারের বিক্ষোভে অংশ নেওয়া দেশটির নাগরিকরা বলেছেন, অরবানের প্রতিক্রিয়া যথেষ্ট নয়। ১৬ বছর বয়সী ডেভিড কোজাক এএফপিকে বলেন, সাধারণত এ ধরনের ঘটনার পর কোনও সরকারই টিকে থাকতে পারে না।গত বছর জনগণের প্রচণ্ড চাপের মুখে পদত্যাগে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট কাটালিন নোভাক।  রাষ্ট্র পরিচালিত শিশুদের একটি বিদ্যালয়ের এক উপপরিচালককে ক্ষমা করে দেওয়ার ঘটনায় প্রবল চাপের মুখোমুখি হয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে ওই বিদ্যালয়ের পরিচালকের করা যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ আনা হয়।কোজাক বলেন, নির্যাতনের ঘটনা ঘটেছে, এটি সরকারের কাছে সমস্যা নয়। সমস্যা হলো বিষয়টি প্রকাশ্যে এসেছে।সূত্র: এএফপি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রবাসী বাংলাদেশিরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন
প্রবাসী বাংলাদেশিরা প্রাণভয়ে দিন কাটাচ্ছেন

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইরাকের রাজধানী বাগদাদে প্রবাসী বাংলাদেশিদের দিন কাটছে মিসাইল ও ড্রোন হামলা আতঙ্কে। শোবার ঘরে থেকে কর্মস্থান Read more

এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১
এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে বিকল মুরগীবাহী পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।রবিবার Read more

ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক
ভেনেজুয়েলায় ১৪ গণমাধ্যম কর্মী আটক

ভেনেজুয়েলায় এক ডজনেরও বেশি গণমাধ্যম কর্মীকে আটক করা হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটির প্রেস অ্যাসোসিয়েশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে বন্দি দেশটির প্রেসিডেন্ট Read more

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে
সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ৩ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় Read more

বরিশালে দাখিল পাশ ভুয়া ডাক্তার গ্রেফতার
বরিশালে দাখিল পাশ ভুয়া ডাক্তার গ্রেফতার

বরিশাল জেলার উজিরপুরে মাদ্রাসা থেকে দাখিল পাশ করে নিজেকে এমবিবিএস ডাক্তার দাবিদার সেই রেজাউল করিমকে অবশেষে গ্রেফতারের পর এক বছরের Read more

বরগুনায় এক টানে ৬ টন ইলিশ, বিক্রি ৪০ লাখ টাকায়
বরগুনায় এক টানে ৬ টন ইলিশ, বিক্রি ৪০ লাখ টাকায়

বঙ্গোপসাগর থেকে এক টানে ৬ টন ইলিশ নিয়ে বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নোঙর করেছে একটি ট্রলার। প্রতি মণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন