রিও ডি জেনেরিওতে চলমান ব্রিকস শীর্ষ সম্মেলনে গাজায় ইসরায়েলের স্বাস্থ্য অবকাঠামোতে হামলা এবং নিরীহ জনগণকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করা হয়।গতকাল সোমবার (৭ জুলাই) ব্রিকস শীর্ষ সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইসরায়েলের এই হামলার তীব্র প্রতিবাদ জানান। সৌদি প্রেস এজেন্সির বরাত জানা যায়, প্রিন্স ফয়সাল আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবিক সহায়তা পৌঁছানো এবং নিরীহ জনগণের সুরক্ষার দায়িত্ব গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, গাজায় মানবিক দুর্দশা উপেক্ষা করা যায় না এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পরিশ্রম করে সংকট সমাধান করতে হবে এবং আন্তর্জাতিক আইনের অধীনে দুই রাষ্ট্রের সমাধানের ভিত্তিতে সকলের জন্য স্থায়ী ও সার্বজনীন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে।পররাষ্ট্রমন্ত্রী “পরিবেশ, কোপ৩০ এবং বৈশ্বিক স্বাস্থ্য” শীর্ষক একটি সাধারণ অধিবেশনকে ভাষণ দেওয়ার সময় সৌদি আরবের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো সংক্রান্ত চুক্তি ও প্যারিস চুক্তির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিভিন্ন দেশের বৈচিত্র্যময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত ও সুষম পন্থার দাবি জানান।এছাড়া তিনি বলেন, জল সংকট মোকাবিলায় সৌদি আরব উন্নত পদ্ধতি ও প্রযুক্তি গ্রহণ করেছে এবং পরিবেশগত চ্যালেঞ্জ ও জল সম্পদের যথাযথ ব্যবস্থাপনার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, গ্লোবাল ওয়াটার অর্গানাইজেশন প্রতিষ্ঠায় সৌদি আরবের নেতৃত্ব রয়েছে, যা গুরুত্বপূর্ণ এই সম্পদে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।স্বাস্থ্য খাতে, সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনায় প্রতিরোধমূলক ও সমন্বিত সেবার ওপর ব্যাপক সংস্কারের অংশ রয়েছে। তিনি হজ ও উমরাহ পরিচালনার ক্ষেত্রে সৌদি আরবের অভিজ্ঞতাকেও তুলে ধরেন এবং আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হজ ও উমরাহ পরিচালনার দক্ষতা সৌদি আরবকে স্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি ও প্রতিক্রিয়ার জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা সীমান্তে ৫৪ জনকে পুশব্যাক করল বিএসএফ
চুয়াডাঙ্গা সীমান্তে ৫৪ জনকে পুশব্যাক করল বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দু' দফায় ৫৪ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে। এদের মধ্যে ১১ Read more

জেট ফুয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ৯০ টাকা
জেট ফুয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ৯০ টাকা

দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম হঠাৎ করে বড় পরিমাণে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন Read more

মাসে ১০ কোটির ওপরে বেতন পাবেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি
মাসে ১০ কোটির ওপরে বেতন পাবেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি

সকল জল্পনা কাটিয়ে অবশেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। যদিও অনেক দিন ধরেই তার সার্ভিস পেতে মরিয়া ছিল Read more

রাজধানীতে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ Read more

পিপি পদে বিএনপি নেতা, আ.লীগ জামিনে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ
পিপি পদে বিএনপি নেতা, আ.লীগ জামিনে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ

কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এর Read more

যুক্তরাষ্ট্রে একদিনে আটক ২ হাজার অভিবাসী
যুক্তরাষ্ট্রে একদিনে আটক ২ হাজার অভিবাসী

যুক্তরাষ্ট্রে ইতিহাসে একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার (৩ জুন) ২২০০-এর অধিক অভিবাসীকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন