ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ফিলিস্তিনের গাজা ও ইসরায়েলে জিম্মিদের পরিবারগুলোর মধ্যে আনন্দের জোয়ার বইছে। গাজায় এখনো কোথাও কোথাও ইসরায়েলি হামলা অব্যাহত থাকলেও যুদ্ধবিরতির খবরেই মানুষ নেমে এসেছে রাস্তায়।বৃহস্পতিবার গাজার তরুণ-তরুণীরা ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাস্তায় নেচে, স্লোগান দিয়ে উদযাপন করেছে এই মাহেন্দ্রক্ষণকে। টানা দুই বছর ধরে চলা ইসরায়েলি বোমা হামলায় গাজার ২০ লাখেরও বেশি মানুষের প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন।দক্ষিণ গাজার শহর খান ইউনিসের বাসিন্দা আব্দুল মজিদ আব্দ রাব্বো রয়টার্সকে বলেন, “এই যুদ্ধবিরতি ও রক্তপাত বন্ধের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। শুধু আমি না, পুরো গাজা খুশি। আরব বিশ্বসহ যারা আমাদের পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানাই।”ইসরায়েলের তেল আবিবে ‘জিম্মি চত্বর’-এও ছিল আনন্দের উৎসব। গাজায় হামাসের হাতে বন্দি এক জিম্মির মা আইনভ জাঙ্গাউকার বলেন, “আমি দম নিতে পারছি না, কী অনুভব করছি তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এটা অপরিসীম আনন্দ।”নিজের ছেলের প্রসঙ্গে তিনি আরও বলেন, “ওকে দেখলে আমি শুধু জড়িয়ে ধরবো, চুমু খাবো, আর বলবো— আমি তোমাকে ভালোবাসি। তার চোখে আমার চোখ ডুবে যাবে— এটাই আমার স্বস্তি।”বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে নেওয়া গাজায় শান্তি পরিকল্পনার প্রথম ধাপের অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে এই সমঝোতা হয়। এতে যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়িত হলে গাজায় দুই বছর ধরে চলা প্রাণঘাতী যুদ্ধের অবসান ঘটতে পারে বলে আশা করা হচ্ছে।রয়টার্সের প্রশ্নে সাবেক ইসরায়েলি জিম্মি ওমের শেমটোভ সংক্ষেপে বলেন, “এ অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।”গাজায় তরুণদের একজন তার বন্ধুর কাঁধে উঠে ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে আনন্দ করছিল। কেউ হাসছিল, কেউ কাঁদছিল, কিন্তু সবাই আশা করছিল— এই চুক্তি যুদ্ধের ইতি টানবে এবং তারা আবার ঘরে ফিরতে পারবে।বাস্তুচ্যুত ব্যবসায়ী তামের আল-বুরারি রয়টার্সকে বলেন, “আমি হাসি আর কান্না থামাতে পারছি না। আমরা বেঁচে আছি, এটা বিশ্বাস করা কঠিন। আমাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেলেও আমি ফিরে যেতে চাই। বোমার ভয় ছাড়া ঘুমাতে চাই, আবার নতুন করে জীবন শুরু করতে চাই।”তবে হামাস প্রশাসন জনগণকে সতর্ক করেছে, চুক্তির বিস্তারিত প্রকাশ না হওয়া পর্যন্ত যেন কেউ নিজ নিজ এলাকায় ফিরে না যায়। ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন অঞ্চল থেকেও দূরে থাকতে বলা হয়েছে।ইসরায়েলি সেনাবাহিনীও একই সতর্কতা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) তারা জানিয়েছে, “গাজার উত্তরাঞ্চলের অনেক এলাকা এখনো বিপজ্জনক যুদ্ধক্ষেত্র। সেখানে ফেরা নিরাপদ নয়।”এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে দুর্গা বিসর্জন দিতে গিয়ে ১৩ জনের মৃত্যু
ভারতে দুর্গা বিসর্জন দিতে গিয়ে ১৩ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশে বিজয় দশমীতে দুর্গা বিসর্জন দিতে ১৩ জনের মৃত্যু হয়েছে। দুটি আলাদা দুর্ঘটনায় এ মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটেছে। নিহত Read more

ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত
ইসকন নেতা চিন্ময় দাসের জামিন স্থগিত

রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় Read more

লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে মদ বিক্রি, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৩
লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে মদ বিক্রি, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৩

লক্ষ্মীপুরে ফার্মেসীর আড়ালে অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের থানা রোড এলাকায় অভিযান Read more

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই, আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩০ দোকান পুড়ে ছাই, আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার বৃহত্তর মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে ৩০ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত ১ Read more

মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে রিকশা চালককে খুন
মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে রিকশা চালককে খুন

নাটোরে মোবাইল চুরির অভিযোগে ছুরিকাঘাতে খোরশেদ আলী নামে এক রিকশা চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত এসএসসিপরীক্ষার্থী সোলেমান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন