বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে যাত্রা শুরু, তা এবার ঈদে এসে আরও বিস্তৃত হয়েছে। পরিচালক রেদওয়ান রনির ‘দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন চোখে পড়ার মতো। কাজাখস্তানের হাড়কাঁপানো শীত থেকে পাবনার মেঠোপথ ‘শাহজাহান ইসলাম নূর’ চরিত্রের মধ্য দিয়ে একজন সাধারণ মানুষের অসাধারণ টিকে থাকার লড়াই ফুটিয়ে তুলেছেন নিশো। তবে সিনেমার পাশাপাশি এখন টক অব দ্য টাউন হয়ে দাঁড়িয়েছে সিনেমাটির এক প্রেস কনফারেন্স। যেখানে অভিনেত্রী পূজা চেরিকে নিয়ে নিশোর এক রসিকতা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।প্রেস কফারেন্সে নিশো বলেন, ‘আপনারা বিচলিত হবেন না। বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই।’জবাবে পূজাও হালকা মেজাজে বিষয়টি সামাল দেন। তিনি বলেন, ‘জোকস অ্যাপার্ট এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমি এনগেজড। সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ।’ তার এই বক্তব্য নতুন করে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। দুই তারকার এই খুনসুটি কেউ দেখছেন নিছক মজা হিসেবে, আবার কেউ বলছেন এটি ছবির প্রচারণার অংশও হতে পারে, আবার কেউ পূজার ‘এনগেজড’ হওয়ার খবরে খুঁজছেন নতুন সমীকরণ।এদিকে এই সিনেমায় নিশোর পাশাপাশি পূজা চেরির নতুন অবতার দর্শকদের কতটুকু বিমোহিত করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলার কাঁটা হয়ে উঠেছে তারাগঞ্জ বাজারের সড়ক
গলার কাঁটা হয়ে উঠেছে তারাগঞ্জ বাজারের সড়ক

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজারের প্রায় সাড়ে ৪শ মিটার রাস্তা পথচারীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।তারাগঞ্জ বাজারের মূল রাস্তাটি নতুন চৌপথী Read more

সরকার উৎখাতে ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শওকত মাহমুদ রিমান্ডে
সরকার উৎখাতে ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শওকত মাহমুদ রিমান্ডে

সরকার উৎখাতে ষড়যন্ত্র করার অভিযোগে রমনা মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা Read more

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব
ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। ওভারব্রিজ Read more

টাঙ্গাইলে প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি ৬১ শিক্ষার্থী
টাঙ্গাইলে প্রথম দিনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়নি ৬১ শিক্ষার্থী

সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৪ হাজার ৯৮৮জন শিক্ষার্থী। তবে ৬১জন শিক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়নি। Read more

দিনাজপুর মেডিকেলে নবজাতক কন্যা শিশুকে রেখে মা উধাও
দিনাজপুর মেডিকেলে নবজাতক কন্যা শিশুকে রেখে মা উধাও

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি নবজাতক কন্যা শিশুকে রেখে মা উধাও হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এই হৃদয়বিদারক ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন