ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় প্রজেক্ট ‘রামায়ণ’-এর টিজার অবশেষে প্রকাশ্যে এসেছে। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরের লুক এবং রাজকীয় ব্যাপ্তি দর্শকদের মুগ্ধ করেছে। অভিষেক থেকে শুরু করে বনবাস—প্রতিটি দৃশ্যে রণবীরের আভিজাত্য ও শান্ত ভাব ফুটে উঠেছে।প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই টিজারটির ভিএফএক্সের কাজ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন, এই ছবিটি তৈরি করতে প্রায় ৬-৭ বছর সময় লেগেছে।এই ছবির অন্যতম বড় চমক হলো এর সংগীত। অস্কারজয়ী সুরকার এ আর রহমান ও হলিউডের কিংবদন্তি হান্স জিমার এই প্রথম কোনো প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন।এ সিনেমায় রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, হনুমানের ভূমিকায় সানি দেওল এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। ভারতের এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমাটি মুক্তি পাবে দুই ভাগে। প্রথম অংশ মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের দীপাবলিতে, আর দ্বিতীয় অংশ আসবে আগামী বছরের দীপাবলিতে। আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩২ নম্বরে ফুল দিতে যাওয়া সেই রিকশাচালক কারাগারে
৩২ নম্বরে ফুল দিতে যাওয়া সেই রিকশাচালক কারাগারে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক আজিজুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে Read more

রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই
রেজা কিবরিয়ার যোগদানে বিএনপিতে এখন ত্রিমুখী লড়াই

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। ৩০০ আসনের মধ্যে বিএনপি ২৩৭টিতে প্রার্থী দিয়েছে, প্রার্থী না দেওয়া বাকিগুলোর মধ্যে Read more

চকরিয়ায় ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন জাহাঙ্গীর
চকরিয়ায় ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন জাহাঙ্গীর

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম। গত ৪মার্চ এস এম Read more

সিরাজগঞ্জে রাতের আঁধারে লুট হচ্ছে যমুনার বালু
সিরাজগঞ্জে রাতের আঁধারে লুট হচ্ছে যমুনার বালু

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন শাখা চ্যানেল থেকে দিন ও রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার বাঘুটিয়া Read more

যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ
যুদ্ধবিধ্বস্ত গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে নীতিগতভাবে আগ্রহী বাংলাদেশ। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন Read more

ক্যানসার নিরাময়ে বিজ্ঞানীদের খুব বড় সাফল্য
ক্যানসার নিরাময়ে বিজ্ঞানীদের খুব বড় সাফল্য

বিজ্ঞানীরা ক্যানসারসহ দুরারোগ্য ব্যাধি নিরাময়ে কোষের ভেতরের এক প্রাকৃতিক ‘প্রোটিন ধ্বংসকারী’ ব্যবস্থাকে কাজে লাগিয়ে অভাবনীয় সাফল্য পেয়েছেন। ‘ইরাডেক’ নামক এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন