ভারতের ভূখণ্ড কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমের জন্য ব্যবহার হয়নি বলে জানিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিছু দাবিকে প্রত্যাখ্যানও করেছে দিল্লি।রবিবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির প্রতিক্রিয়ায় এ দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা সবসময় পুনর্ব্যক্ত করেছি যে—বাংলাদেশে মুক্ত, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া উচিত। এই নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আমরা আশা করি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নিশ্চিত করবে এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।ভারত জানায়, ভারত কখনো তার ভূখণ্ডকে বন্ধুরাষ্ট্র বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কার্যক্রমের জন্য ব্যবহার করতে দেয়নি।এদিন সকালে ভারতীয় হাইকমিশনারকে তলব করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য নিয়ে গভীর উদ্বেগ জানায় অন্তর্বর্তী সরকার।পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক সদস্যরা আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে সহায়তা করছে বলে অভিযোগ করে অন্তর্বর্তী সরকার।এ ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে ভারতের জরুরি ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা ব্যক্ত করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনা তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ
রামগড় লালছড়িতে বাঙালী বাড়ি নির্মাণে বাধা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ

পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে নিজ ভূমিতে বাড়ি নির্মাণের সময় হামলায় নির্মাণাধীন ঘর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর বিরুদ্ধে।স্থানীয়দের Read more

ভারী বৃষ্টি-বন্যায় তলিয়ে গেছে দুবাইয়ের রাস্তাঘাট
ভারী বৃষ্টি-বন্যায় তলিয়ে গেছে দুবাইয়ের রাস্তাঘাট

রাতভর ভারী বৃষ্টিতে দুবাই শহরের রাস্তাঘাট প্লাবিত হওয়ায় বিভিন্ন স্থানে গাড়ি আটকে পড়েছে এবং যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে। এদিকে সংযুক্ত Read more

ভোলায় ছেলে ও বউয়ের বিরুদ্ধে আদালতে মামলা করলেন মা
ভোলায় ছেলে ও বউয়ের বিরুদ্ধে আদালতে মামলা করলেন মা

ভোলার চরফ্যাশন উপজেলায় সম্পত্তির জন্য মাকে মারধর ও ভরণ পোষণ না দেওয়ার অভিযোগে স্কুল শিক্ষক ছেলে ও তার স্ত্রীকে আসামী Read more

যুদ্ধবিধ্বস্ত গাজা সফরে গেলেন নেতানিয়াহু
যুদ্ধবিধ্বস্ত গাজা সফরে গেলেন নেতানিয়াহু

ফিলিস্তিনের গাজায় বিরল সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (১৫ এপ্রিল) তিনি এ সফর করেন বলে জানিয়েছে তার কার্যালয়। Read more

বিএনপিকে সংস্কার শেখাতে হবে না: মঈন খান
বিএনপিকে সংস্কার শেখাতে হবে না: মঈন খান

বিএনপিকে কেউ সংস্কার শেখাতে হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অন্তবর্তী Read more

সিরাজগঞ্জে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযান
সিরাজগঞ্জে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টের অভিযান

জেলায় শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ।রোববার (৪ জানুয়ারি) জেলার সদর উপজেলার মালশাপাড়া এলাকায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন