নানা কারণে শুরু থেকেই আলোচিত-সমালোচিত হয়েছিল ২০২৪ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সে বছর নতুন দল ঢাকা ক্যাপিটালস নিয়ে এসে বিপিএলের অন্যতম আকর্ষণ হয়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। যদিও মূল মালিকানায় ছিল রিমার্ক-হারল্যান। আর শাকিব খান ছিলেন দলের শীর্ষ কর্মকর্তা।তবে শাকিব খান এখন আর দলটির সঙ্গে যুক্ত নেই। শাকিব খানের নিজস্ব প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানায়, এই অভিনেতা দীর্ঘদিন ধরেই রিমার্ক-হারল্যান থেকে সরে এসেছেন। তাই ঢাকা ক্যাপিটালসসহ রিমার্ক-হারল্যানের কোনো কার্যক্রমের সঙ্গে তিনি আর যুক্ত নেই। সুতরাং দলটি সম্পর্কে তাঁর কাছে কোনো তথ্য নেই।একই সময়ে বিপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে তিনটি দলের নাম এসেছে। বিসিবির দুর্নীতি দমন সংস্থা ‘আকু’ এর তদন্ত প্রতিবেদনে নাম এসেছে ঢাকা ক্যাপিটালসের। এছাড়া সিলেট ও চট্টগ্রাম দলকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে।জানা যায়, বিপিএলের তিনটি দলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বিসিবি। ফিক্সিং প্রমাণ হলে বড় ধরনের শাস্তি পেতে হবে সংশ্লিষ্টদের।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ছাত্রদের বিক্ষোভে উত্তাল পূর্ব তিমুর
এবার ছাত্রদের বিক্ষোভে উত্তাল পূর্ব তিমুর

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে সংসদ সদস্যদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনার প্রতিবাদে দেশটিতে দ্বিতীয় দিনের মতো পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের Read more

আগামী নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী নির্বাচনে মাঠে থাকবে ১ লাখ সেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ, বিমানবাহিনীর সদস্যরা। বর্তমানে ৩০ হাজার মাঠে আছে। তবে নির্বাচনের সময় এক লাখ সেনাবাহিনী Read more

চিন্ময়ের জামিন নিয়ে কড়া হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহ’র
চিন্ময়ের জামিন নিয়ে কড়া হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহ’র

ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত Read more

ইরানের ২ কর্মকর্তাকে ‘হিটলিস্ট’ থেকে সরাল ইসরায়েল
ইরানের ২ কর্মকর্তাকে ‘হিটলিস্ট’ থেকে সরাল ইসরায়েল

পাকিস্তানের অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফকে হিটলিস্ট থেকে বাদ দিয়েছে যুদ্ধবাজ ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ Read more

৩০ দূতাবাস ও কনস্যুলেট বন্ধের পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন
৩০ দূতাবাস ও কনস্যুলেট বন্ধের পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন

বিদেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে প্রায় ৩০টি দূতাবাস ও কনস্যুলেট বন্ধের চিন্তাভাবনা করছে ট্রাম্প প্রশাসন। স্টেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন