কয়েক দিন ধরে কুয়াশা ও শীতে জনজীবন বিপর্যস্ত থাকার পর আজ মানুষজন স্বাভাবিক দিনের মতো রোদে সকালের শুরু করছে। বাড়ির গৃহিণীরা কাপড় চোপড় ধুয়ে রোদে শুকাচ্ছেন, আর বৃদ্ধরা রোদে বসে গল্প করছেন। স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ দেখা গেছে।বুধবার (৩১ ডিসেম্বর) ভোর থেকেই সূর্যের দেখা মিলেছে সিরাজগঞ্জে। তাড়াশ পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন পরে আজ সূর্যের দেখা মিলেছে। আজ সকাল ৯টায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায় বাড়ির উঠান, বাড়ির বারান্দা কিংবা ভিটাজুড়ে মানুষজন যাবতীয় কাপড় চোপড় নেড়ে দিয়েছেন৷ গৃহিণী সুখী খাতুন বলেন, সকালে উঠেই দেখি রোদ। তাই যেসব কাপড় চোপড় ব্যবহার করা হয়েছিল, সেসব ধুয়ে রোদে শুকাতে দেওয়া হয়েছে।স্থানী নাজমুল হোসেন বলেন, অনেকদিন পরেই রোদের দেখা পেলাম৷ সবাই রোদে বসে আড্ডা দিচ্ছি৷সিরাজগঞ্জে চলতি মৌসুমে তাপমাত্রার অবস্থা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, যা তখন চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। সেই থেকে প্রতিদিনই তাপমাত্রা নিম্নমুখী ছিল।শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৬টায় ১১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, এরপর সকাল ৯টায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এসব দিনে কুয়াশা ও বাতাসের কারণে সাধারণ মানুষ বাইরে বের হতে পারছিলেন না।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাতটি জেলায় ২৬ ডিসেম্বর মৃদু শৈত্যপ্রবাহ বইছিল। সিরাজগঞ্জও তার মধ্যে ছিল। কয়েক দিনের কঠিন শীত ও কুয়াশার পর আজ থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের সময় ঘনিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি
নির্বাচনের সময় ঘনিয়ে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের এই অবস্থায় আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ‍্যালেঞ্জ; নির্বাচনের সময় Read more

পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নারীসহ আহত ৯
পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ নারীসহ আহত ৯

সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বেলকুচি Read more

গাজীপুরের চন্দ্রায় যাত্রীর অপেক্ষায় গাড়ির সারি, রাস্তায় ধীরগতি
গাজীপুরের চন্দ্রায় যাত্রীর অপেক্ষায় গাড়ির সারি, রাস্তায় ধীরগতি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ডে সারি সারি যাত্রীবাহী গাড়ি দাঁড়িয়ে আছে ঘরমুখো যাত্রীদের অপেক্ষায়।মঙ্গলবার (১৭ Read more

‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ স্লোগান শিবিরের
‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ স্লোগান শিবিরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম Read more

মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
মহাখালীতে পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন