ইয়েমেন থেকে ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালোনো হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) খোদ ইসরাইলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত অঞ্চলগুলোতে নতুন ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।আল জাজিরা জানায়, ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে প্রতিহত করেছে।বিবৃতিতে আরও দাবি করা হয়, ক্ষেপণাস্ত্রটি অধিকৃত অঞ্চলের বাইরের একটি এলাকায় গিয়ে পড়েছিল।যদিও ইয়েমেনি সেনাবাহিনী এখনো এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে বুধবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি ভিন্ন ধরণের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরাইলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র অভিযান শুরু করেছে। তিনি বলেন, ‘হামলায় একটি ফিলিস্তিন-২ ক্লাস্টার ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।’সারি বলেন, হামলার ফলে ‘লাখ লাখ বসতিস্থাপনকারী’ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।সারি আরও জানান, গাজার ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তার দেশের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের প্রথম প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।ইয়েমেনি বাহিনীর এ মুখপাত্র সতর্ক করে বলেন, ‘ইহুদিবাদী সরকার কখনও নিরাপত্তা ও শান্তিতে থাকতে পারবে না।  এছাড়া আগামীতে  ইয়েমেনি অভিযান আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (মারিশ্যা Read more

ঝিনাইদহে সাড়ে ১০ বছরে ৩,৬০৪টি আত্মহত্যার মামলা
ঝিনাইদহে সাড়ে ১০ বছরে ৩,৬০৪টি আত্মহত্যার মামলা

ঝিনাইদহ সদরের হলিধানী বাজারের চা দোকানি সিরাজুল ইসলাম গত বছরের ৮ সেপ্টেম্বর ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি চিরকুটে Read more

একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে: সারজিস
একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে: সারজিস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলাকারী যুবলীগ নেতা মিজানকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধন্যবাদ Read more

জুলাই সনদে অফিসে মুজিবের ছবি টাঙানোর বিধান থাকায় বিএনপির ক্ষোভ
জুলাই সনদে অফিসে মুজিবের ছবি টাঙানোর বিধান থাকায় বিএনপির ক্ষোভ

জুলাই সনদে সরকারি-বেসরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিধানবিলুপ্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।বৃহস্পতিবার (৩০ Read more

মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা
মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

আজ আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের (মৃত্যু) পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের এই Read more

তিস্তা ও ধরলার পানি বাড়ছে, ৪ জেলায় বন্যায় শঙ্কা
তিস্তা ও ধরলার পানি বাড়ছে, ৪ জেলায় বন্যায় শঙ্কা

তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী দুই দিনের মধ্যে বাড়তে পারে। তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি ধরলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন