আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।   দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন বাতিলের শেষ সময়। তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর হেলাল উদ্দিন সরে দাঁড়িয়েছেন।যে কারণে সেখান থেকে কেবল একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন গায়ক আসিফ আকবর।এদিকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন আহসান ইকবাল চৌধুরী।উল্লেখ্য, জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর একসময় ছিলেন ক্রিকেটার । নব্বই দশকের শুরুর দিকে ঢাকা প্রথম বিভাগ লিগে খেলেছেন ইয়ং পেগাসাসের হয়ে। আর কুমিল্লা লিগে তো খেলেছেন স্কুলজীবন থেকেই। নির্মাণ স্কুল ক্রিকেটে কুমিল্লা জিলা স্কুল ও আন্তকলেজ ক্রিকেটে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধিনায়ক। একটা সময় খেলা ছেড়ে গানে মনোযোগ দেন আসিফ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আজ, প্রতি পদে গড়ে ৭৫ প্রার্থী
প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আজ, প্রতি পদে গড়ে ৭৫ প্রার্থী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে আয়োজিত Read more

দুই উপদেষ্টার এপিএস ও পিও’র বিষয়ে অনুসন্ধানে নামছে দুদক
দুই উপদেষ্টার এপিএস ও পিও’র বিষয়ে অনুসন্ধানে নামছে দুদক

দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের Read more

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা
তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা

দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর কন্যা ও স্ত্রীসহ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে Read more

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (২৯ মার্চ) দুপুরে টঙ্গীবাড়ি বাজারে Read more

ঈদুল আজহা ঘিরে কক্সবাজারে ৯৪ টি পশুর হাট
ঈদুল আজহা ঘিরে কক্সবাজারে ৯৪ টি পশুর হাট

কক্সবাজারে কোরবানির ঈদ ঘিরে জমে উঠেছে কোরবানির পশুর বাজার। জেলার ৮টি উপজেলায় এবার বসছে মোট ৯৪টি পশুর হাট, যার মধ্যে Read more

হাত না মেলানোয় ভারতকে শাস্তি দেবে আইসিসি?
হাত না মেলানোয় ভারতকে শাস্তি দেবে আইসিসি?

ভারত-পাকিস্তান মানেই ক্রিকেট মাঠে চরম উত্তেজনা। এবারের এশিয়া কাপেও এই উত্তেজনা কোনো অংশে কম ছিল না। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন