সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে আয়োজিত এই পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ১০ লাখ ৮০ হাজার চাকরিপ্রার্থী। বিপুল এই আবেদনের বিপরীতে শূন্য পদের সংখ্যা ১৪ হাজার ৩৮৫টি, ফলে প্রতি পদের জন্য গড়ে প্রায় ৭৫ জন প্রার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা স্থগিত করে আজ ৯ জানুয়ারি শুক্রবার নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয়ের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়ও পরিবর্তন করা হয়েছে। আগে সকালবেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বিকেলে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। আজ দুপুর ২টার মধ্যে প্রার্থীকে নির্ধারিত আসনে বসতে হবে। দুপুর আড়াইটায় পরীক্ষা কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। এরপর পরীক্ষার হলে দুটি ওএমআর শিট বিতরণ করা হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কেন্দ্র ত্যাগ করতে পারবেন না।নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বই, নোট, কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক ডিভাইস ও যেকোনো ধরনের যোগাযোগযন্ত্র সঙ্গে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা কক্ষে অবস্থানকালে পরীক্ষার্থীদের উভয় কান খোলা রাখতে হবে। ইনভিজিলেটররা আবেদনপত্রের ছবির সঙ্গে হাজিরা শিটের ছবি মিলিয়ে পরিচয় যাচাই করবেন। উত্তরপত্র পূরণে শুধুমাত্র কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।ডিপিই জানায়, প্রতিটি পরীক্ষার্থীর জন্য ওএমআর ফরমের সেট কোড পূর্বনির্ধারিত, যা প্রবেশপত্রে উল্লেখ রয়েছে। পরীক্ষার হলে দেওয়া ওএমআর ফরমে নির্ধারিত স্থানে সেই সেট কোডের বৃত্ত পূরণ করতে হবে। প্রশ্নপত্রের সেট কোড ও ওএমআর ফরমের সেট কোড আলাদা হবে। পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে কেন্দ্র পরিদর্শক জানিয়ে দেবেন, কোন ওএমআর সেট কোডের বিপরীতে কোন প্রশ্নপত্র দেওয়া হবে। নির্ধারিত কোড ব্যতীত অন্য কোনো কোডে উত্তর দিলে তা বাতিল বলে গণ্য হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। প্রথম ধাপে ছয় বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন করেন ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষ, নিহত ১
পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষ, নিহত ১

নওগাঁর পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষে জসিম (৩৭) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকাল ৭টার দিকে নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের খিরসীন Read more

লাকড়ি কুড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু
লাকড়ি কুড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বনের ভেতর লাকড়ি কুড়াতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছেন।বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার Read more

মেঘনা নদীতে ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ
মেঘনা নদীতে ধরা পড়ল ২৯ কেজি ওজনের বিগহেড মাছ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিশাল বিগহেড মাছ। রোববার (১৮ মে) সকাল ১১টার দিকে Read more

রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুর হাজীরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। জানা গেছে, শনিবার (১২ জুলাই) রাত প্রায় সাড়ে Read more

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছ। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা Read more

পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিনটি অস্ত্রগুলিসহ আটক ৪
পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে তিনটি অস্ত্রগুলিসহ আটক ৪

পাবনা শহরে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে তিনটি অস্ত্র বিপুল পরিমাণ গুলিসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) রাতে শহরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন