দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকার পর কন্যা ও স্ত্রীসহ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তাকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।সকাল ১০টার দিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতারা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ দলটির সিনিয়র নেতারা সেখানে উপস্থিত রয়েছেন।এদিকে, কন্যা ও স্ত্রীসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বিমানটি সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। এর আগে স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে) হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমানের সঙ্গে ফ্লাইটে আরও আছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সা‌নি, দ‌লের প্রেস উইংয়ের সালেহ শিবলী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন। আরও আছেন সৈয়দ মইনউদ্দিন আহমেদ ও তাবাসসুম ফারহানা।তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে দলটির উদ্যোগে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, অর্থাৎ ৩০০ ফিট এলাকায় এ উপলক্ষে মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। তীব্র শীত উপেক্ষা করে সংবর্ধনাস্থল ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকেই মঞ্চ এলাকা পরিপূর্ণ হয়ে ওঠে। অনেক নেতাকর্মী খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে এখনো নেতাকর্মীদের আসা অব্যাহত রয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাস্থ্য সচেতনতায় রামগঞ্জবাসীর জন্য জহিরুল ইসলামের ভিন্নধর্মী আয়োজন
স্বাস্থ্য সচেতনতায় রামগঞ্জবাসীর জন্য জহিরুল ইসলামের ভিন্নধর্মী আয়োজন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন করতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন একাধারে সমাজসেবক, ক্রীড়াপ্রেমী, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল Read more

১০ম শ্রেণি পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
১০ম শ্রেণি পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পড়াশোনা বিমুখতা রোধে প্রথম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা Read more

নড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, ১২ ঘণ্টায় চালক গ্রেফতার
নড়াইলে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা, ১২ ঘণ্টায় চালক গ্রেফতার

নড়াইলের তুলারামপুর এলাকায় জ্বালানি তেল না পেয়ে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে (৩৫) ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের Read more

কালীগঞ্জে সংঘর্ষে নিহত দুই কর্মী, এনিয়ে জামায়াত-বিএনপি ঠেলাঠেলী
কালীগঞ্জে সংঘর্ষে নিহত দুই কর্মী, এনিয়ে জামায়াত-বিএনপি ঠেলাঠেলী

সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় দুই ভাই। নিহতরা জামায়াত নাকি বিএনপি কর্মী, তা নিয়ে চলছে Read more

চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু
চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাজতির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগারে মিলন হোসেন (৪০) নামে এক হাজতি মারা গেছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রিপনকে সদর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন