টাঙ্গাইলের কালিহাতীতে ধান ক্ষেত থেকে ফজিলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার  (৫ এপ্রিল) দুপুরে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারণা, ওই বৃদ্ধাকে হত্যা লাশটি লুকানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরানিহত ফজিলা বেগম উপজেলার আউলিয়াবাদ মাঝিপাড়া গ্রামের মৃত চান মাহমুদের স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৩টার দিকে মেয়েরা ফজিলা বেগমকে ডাকাডাকি করলে  তার কোনো সাড়াশব্দ পায়নি। এ সময় বৃদ্ধার বসত ঘরটির দরজা ও জানালা বন্ধ ছিল।শনিবার সকাল ৮টার দিকে ঘরে না পেয়ে মেয়েরা ওই বৃদ্ধাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তাদের বাড়ি পাশের ধানি জমির পাশে ফজিলা বেগমেরব  লাশ দেখতে পান। ফজিলা বেগমের মুখে কাঁদা মাখানো ছিল। তাদের চিৎকারে আশপপাশের লোকজন এগিয়ে আসলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।ফজিলা বেগমের স্বজনদের ধারণা, কোনো সংঘবদ্ধ চক্র ফজিলাকে হত্যা করে তার গলা, কানে ও হাতে থাকা স্বর্ণালংকার নিয়ে গেছে।কালিহাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) আবুল কালাম  ভূইয়া জানান, ‘বৃদ্ধা ফজিলা বেগমের মুখে কাঁদা মাখানো ছিল। তার একটি কান কাটা  ও নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। তাকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে লাশটি লুকিয়ে রাখে দুর্বৃত্তরা। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  মামলার প্রস্তুতি চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালী-০১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ব্যারিস্টার ওমর ফারুক
নোয়াখালী-০১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ব্যারিস্টার ওমর ফারুক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর গুরুত্বপূর্ণ আসন 'নোয়াখালী-০১ চাটখিল সোনাইমুড়ি' আসনটিতে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত আইনজীবী Read more

মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

রাজধানীর মহাখালী হাজারীবাড়ি এলাকায় ফ্যানের বৈদ্যুতিক লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি Read more

রাজবাড়ীর ২ টি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা
রাজবাড়ীর ২ টি আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌ন উপল‌ক্ষে রাজবাড়ীর দুইটি আস‌নে ১৬জন প্রার্থী‌র ম‌ধ্যে ১১ প্রার্থীর ম‌নোনয়নপত্র বৈধ ঘোষনা করা হ‌য়ে‌ছে। শ‌নিবার (৩ Read more

এনসিপির পদযাত্রায় গাছ ফেলে সড়ক অবরোধ, আটক ৭
এনসিপির পদযাত্রায় গাছ ফেলে সড়ক অবরোধ, আটক ৭

জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা উত্তাল। এনসিপির পদযাত্রা ঠেকাতে বিভিন্ন জায়গায় সড়কে গাছ ফেলে অবরোধ Read more

ফের বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া
ফের বিয়ে করলেন অভিনেত্রী শবনম ফারিয়া

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। গ্ল্যামারে ফুটে ওঠা এই অভিনেত্রীর শুরুটা ছিল মডেলিং দিয়ে। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করে অর্জন Read more

নারায়ণগঞ্জে ৩ কোটি টাকার মালামাল লুট, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জে ৩ কোটি টাকার মালামাল লুট, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে এভেস্টা অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মীদের মারধর করে একটি কক্ষে আটক রেখে আনুমানিক ৩ কোটি ৩৪ লাখ ৩১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন