রংপুরের তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিব শংকর নামের ৯ম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। জানা গেছে, গত শনিবার (১২ জুলাই) দুপুর প্রায় ১:১৫ টায় ৯ম শ্রেণির ভোকেশনাল শাখার পরীক্ষা শেষে সে আর বাড়িতে ফিরেনি।নিখোঁজ ছাত্রটির বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী (নলঝুড়ি পাড়া) গ্রামে।নিখোঁজ ছাত্রের পিতা ডালিম চন্দ্র বলেন, ‘আমার ছেলে কোথাও কোন ঝগড়া বিবাদে জড়িত নেই। সে শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে।’রাতেও যখন ওই ছাত্র বাড়িতে ফিরেনি, তখন তার পরিবারের লোকজন তার বন্ধু ও আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে ওই ছাত্রের বাবা ডালিম চন্দ্র সোমবার (১৪ জুলাই) তারাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেন, যার নাম্বার ৭০৮।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘থানায় সাধারণ ডায়রী হওয়ার পর থেকে পুলিশ নিখোঁজ ছাত্রকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি করছে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর, আহত ৪
নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর, আহত ৪

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশা উল্টে পানিতে পড়ে এক নারী (২৭) নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আরও চারজন Read more

রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে দেশে তলব
রাশিয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে দেশে তলব

রাশিয়ার মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদকে অবিলম্বে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। তাকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ Read more

গাজায় নৃশংসতা ইসরায়েলি সেনাদের বাড়ছে আত্মহত্যা, মানসিক রোগে ভুগছেন ৬০%
গাজায় নৃশংসতা ইসরায়েলি সেনাদের বাড়ছে আত্মহত্যা, মানসিক রোগে ভুগছেন ৬০%

ফিলিস্তিনের গাজায় দুই বছর ধরে হামলার সময় এবং এর পর থেকে ইসরায়েলের সেনাদের মধ্যে আত্মহত্যা ও আঘাত–পরবর্তী মানসিক চাপসংক্রান্ত রোগ Read more

রাজধানী ছাড়িয়ে গ্রামীণ এলাকায় ছড়াচ্ছে ভয়াবহ ডেঙ্গু
রাজধানী ছাড়িয়ে গ্রামীণ এলাকায় ছড়াচ্ছে ভয়াবহ ডেঙ্গু

বাংলাদেশের স্বাস্থ্যখাতে ডেঙ্গুর নতুন আতঙ্ক তৈরি হয়েছে। যেখানে আগে এডিস মশাবাহিত রোগটি নগরকেন্দ্রিক ছিল, এবার তা ঢাকার বাইরের জেলা ও Read more

ঢাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরায় উদ্ধার
ঢাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরায় উদ্ধার

ঢাকার রামপুরা এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরেফিন কামরুল ইসলাম (১৭) কে সাতক্ষীরার নিউ মার্কেট এলাকার একটি চায়ের দোকান থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন