পঞ্চগড়ে আবারও নারী পুরুষ শিশুসহ ২৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ। মধ্যরাতে জেলার সদর উপজেলার শিংরোড এবং ঘাগড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তাদের ঠেলে দেয় বিএসএফ। পরদিন ভোরে স্থানীয় গ্রাম পুলিশ ও বিজিবির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে সবাইকে আটক করেন।অভিযোগ উঠেছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পরিকল্পিতভাবে তাদের বাংলাদেশের মাটিতে পুশ-ইন করেছে।গতকাল সোমবার (২ জুন) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এবং চাকলাহাট ইউনিয়নের শিংরোড সীমান্ত দিয়ে তারা প্রবেশ করে। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৯ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায়।হাড়িভাসা সীমান্তে আটক ৯ জনকে প্রথমে গ্রাম পুলিশের সদস্যরা ঘাগড়া বিওপিতে হস্তান্তর করেন। অন্যদিকে, খুনিয়াপাড়া সীমান্ত দিয়ে আসা ১৭ জনকে শিংরোড বিওপির সদস্যরা আটক করেন। পরে মোট ২৬ জনকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।আটককৃতরা জানান, ভারতের হরিয়ানা প্রদেশে ১০ থেকে ১৫ বছর ধরে তারা কাজ করছিলেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে বিমানযোগে নিয়ে যায় বাগডোগরা। সেখান থেকে তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হয় এবং রাতের অন্ধকারে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাঠানো হয়। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, “বিজিবির মাধ্যমে ২৬ জনকে আমরা গ্রহণ করেছি। তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি কিনা, যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্দোষ মানুষ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে Read more

জুলাই সনদের আইনি স্বীকৃতি সময়ের দাবি : শাহজাহান চৌধুরী
জুলাই সনদের আইনি স্বীকৃতি সময়ের দাবি : শাহজাহান চৌধুরী

জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের Read more

হবিগঞ্জের ২৩ লাখ মানুষের জন্য টিকেট বরাদ্দ মাত্র ২৬০টি
হবিগঞ্জের ২৩ লাখ মানুষের জন্য টিকেট বরাদ্দ মাত্র ২৬০টি

মঈনুল হাসান রতন শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন। যেখানে প্রতিদিন ভীড় করেন জেলার শত শত যাত্রী। এর মধ্যে ঢাকা Read more

নেত্রকোনায় হাম আক্রান্ত ১২ জন শিশু, আশঙ্কাজনক একজন শিশু
নেত্রকোনায় হাম আক্রান্ত ১২ জন শিশু, আশঙ্কাজনক একজন শিশু

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত এক সপ্তাহে জেলায় অন্তত ১২ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে Read more

সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে
সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে

দেশব্যাপী স্বাস্থ্যখাতের উন্নয়ন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে দেশের ৬৪ জেলার সিভিল সার্জনদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে সিভিল সার্জন সম্মেলন Read more

শতাধিক মৎস্যজীবীর জীবিকা অনিশ্চিত, উল্লাপাড়ায় নদী ইজারার অভিযোগ
শতাধিক মৎস্যজীবীর জীবিকা অনিশ্চিত, উল্লাপাড়ায় নদী ইজারার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় একটি মসজিদ কমিটির বিরুদ্ধে নদী ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে এলাকার শতাধিক মৎস্যজীবীর জীবিকা অনিশ্চিত হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন