পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে ৪৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমধ্যম জিও নিউজ।ঝোব জেলার সঙ্গে সীমান্ত আছে আফগানিস্তানের। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা মঙ্গলবার জিও নিউজকে জানায়, সীমান্তের সাম্বাজা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টায় ছিল একদল ব্যক্তি। ব্যাপারটি আঁচ করতে পেরে ওই ব্যক্তিদের লক্ষ্য করে গুলি ছোড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জবাবে পাল্টা গুলি ছোড়ে অনুপ্রবেশকারীরাও। দু’পক্ষের পাল্টাপাল্টি গুলিতে নিহত হন ৪৭ জন অনুপ্রবেশকারী।পরে জানা যায়, এই অনুপ্রবেশকারীরা সবাই আফগানিস্তানের নাগরিক এবং সেখানে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত। পাকিস্তানের তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবানে যোগ দিতে তারা ঝোব সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল।অভিযানে নিরাপত্তা বাহিনীর কতজন নিহত হয়েছেন, তা জানাননি কর্মকর্তার। তবে তাদের দাবি, অনুপ্রবেশকারীদের মধ্যে অধিকাংশই নিহত হয়েছেন, বাকিরা সীমান্ত দিয়ে আফগানিস্তানে পালিয়ে গেছেন।২০২১ সালে তালেবান বাহিনী আফগানিস্তানে ক্ষমতাসীন হওয়ার পর থেকে দেশটির সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী তৎপরতার অপ্রত্যাশিত উল্লম্ফন ঘটেছে। পাকিস্তানের থিঙ্কট্যাংক সংস্থা পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিক্স)-এর তথ্য অনুসারে, গত জুন মাসে পাকিস্তানে ৭৮টি সন্ত্রাসী হামলা ঘটেছে এবং এসব হামলায় প্রাণ হারিয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একটি নিরব প্রস্থান, ইমনের না বলা কষ্টগুলো
একটি নিরব প্রস্থান, ইমনের না বলা কষ্টগুলো

২০ বছরের এক তরুণ। নাম ইমন মোড়ল। প্রতিদিনের মতোই সকালে কাজে এসেছিল কুতুবপুর বাজারের তার কর্মরত ফার্নিচার দোকানে। কেউ ভাবেনি, Read more

অশ্লীল গানে বিতর্ক, নোরা-সঞ্জয়কে ঘিরে নেটদুনিয়ায় ক্ষোভ
অশ্লীল গানে বিতর্ক, নোরা-সঞ্জয়কে ঘিরে নেটদুনিয়ায় ক্ষোভ

দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু Read more

ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারত ভিসা স্বাভাবিকীকরণ করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের Read more

কেনিয়ায় শেষকৃত্য শেষে ফেরার পথে বাস উল্টে নিহত ২৫
কেনিয়ায় শেষকৃত্য শেষে ফেরার পথে বাস উল্টে নিহত ২৫

কেনিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শেষকৃত্য শেষে ফেরার পথে বাস উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। শুক্রবার Read more

জঙ্গল পেরিয়ে ২০ কিমি পায়ে হেঁটে আসে জঙ্গিরা, দিশা দেখিয়েছে বিশেষ অ্যাপ!
জঙ্গল পেরিয়ে ২০ কিমি পায়ে হেঁটে আসে জঙ্গিরা, দিশা দেখিয়েছে বিশেষ অ্যাপ!

জম্মু-কাশ্মীরের ত্রালের ঘন জঙ্গল পেরিয়ে প্রায় ২০ কিলোমিটার হেঁটে পহেলগাঁও পৌঁছেছিল পাঁচজন জঙ্গির একটি দল। গোপন সূত্রের বরাতে জানা গেছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন