দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে বিদায়ী সপ্তাহের (১৩ থেকে ১৭ এপ্রিল) লেনদেন শেষ হয়েছে। এ সময়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একই সঙ্গে উভয় পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে বাজার মূলধন কমেছে প্রায় ১ হাজার ৮৮৬ কোটি টাকা।শনিবার (১৮ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৭.৯০ পয়েন্ট বা ২.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৫২.৫১ পয়েন্ট বা ২.৭২ শতাংশ কমে ১ হাজার ৮৭৫ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ২৯.২৫ পয়েন্ট বা ২.৪৯ শতাংশ কমে ১ হাজার ১৪৩ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ৪০.০৮ পয়েন্ট বা ৪.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯২৫ পয়েন্টে।বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ৫৩৬ কোটি ২৩ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭১ হাজার ৬৪৩ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ হাজার ১০৭ কোটি ৫৮ লাখ টাকা।বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১ হাজার ৫৯৬ কোটি ১৬ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৩৬ কোটি ৩৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮৪০ কোটি ২১ লাখ টাকা।বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৪১টির, দর কমেছে ২৩৫টির ও দর অপরিবর্তিত ১৯ রয়েছে টির। তবে লেনদেন হয়নি ১৮টির।অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫০.৩০ পয়েন্ট বা ১.৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৫৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ১.৭৯ শতাংশ কমে ১১ হাজার ৮১০ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ১.৬৮ শতাংশ কমে ৮ হাজার ৬৮৫ পয়েন্টে, সিএসআই সূচক ২.২২ শতাংশ কমে ৯২৮ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ৪.৫৭ শতাংশ থাকায় ১ হাজার ৯৪৮ পয়েন্ট অপরিবর্তীত রয়েছে।বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৪ হাজার ৯৯ কোটি ৮১ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৪ হাজার ৮৭৮ কোটি ১৭ লাখ টাকা। টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭৭৮ কোটি ৩৬ লাখ টাকা।বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৩২ কোটি ৪১ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৬০ লাখ  টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১১ কোটি ১৯ লাখ টাকা।বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৬৫টির, দর কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার ও ইউনিট দর।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমুদ্রের নিচে ৭ হাজার বছরের পুরোনো নগরীর দেওয়ালের সন্ধান
সমুদ্রের নিচে ৭ হাজার বছরের পুরোনো নগরীর দেওয়ালের সন্ধান

ফ্রান্সের পশ্চিম উপকূলে সমুদ্রের নিচে প্রায় ৭ হাজার বছরের পুরোনো একটি বিশাল পাথরের দেওয়াল আবিষ্কার করেছেন বিজ্ঞানিরা। ব্রিটানি অঞ্চলের ইল Read more

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া
ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে  ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটি জানায়, তাদের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। Read more

দেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া
দেশের মাটিতে পা রাখলেন খালেদা জিয়া

যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর দেশে ফিরলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।মঙ্গলবার (৬ মে) Read more

চাটমোহরে চলন্ত ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে আহত তরুণ
চাটমোহরে চলন্ত ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে আহত তরুণ

পাবনার চাটমোহরে চলন্ত ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে লাভলু ইসলাম নামের এক তরুণ গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) দুপুর সাড়ে Read more

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ বৃদ্ধ গ্রেফতার
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ বৃদ্ধ গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাছু মিয়া (৬০) ও মতি মিয়া (৫০) নামের দুই বৃদ্ধকে গ্রেফতার Read more

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়লো ১,০৫০ টাকা
স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়লো ১,০৫০ টাকা

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন