ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের পর সৃষ্ট যুদ্ধবস্থার কারণে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এখনো পর্যন্ত ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই অবস্থা শুরু হওয়ার পর ২৮ দিনের পরিসংখ্যান এটি। আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকার কারণে আজও বাতিল হয়েছে ২২টি ফ্লাইট।আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে, কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস এয়ারলাইনস ২টি এবং জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি ফ্লাইট।এদিকে, ফ্লাইট বাতিলের এই পরিস্থিতির মধ্যেও মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট সীমিত পরিসরে পরিচালিত হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট পরিচালিত ও পরিকল্পিত ফ্লাইটের সংখ্যা ছিল ১ হাজার ৫৮টি। এ সময়ে ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী বিভিন্ন ফ্লাইট চলাচল করেছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ মার্চ মোট ৪৩টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ৬টি, সৌদি আরবগামী ১৭টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ২০টি ফ্লাইট রয়েছে। ইউএইগামী ফ্লাইটগুলোর মধ্যে দুবাই ১২টি, আবুধাবি ৪টি এবং শারজাহগামী ৪টি ফ্লাইট অন্তর্ভুক্ত।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
হবিগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

হবিগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জামাল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত Read more

বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন
বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন

যশোরের বেনাপোল রেলওয়ে লেবার শ্রমিকদের উপর হামলার সংবাদ প্রকাশ করায় আনন্দ টেলিভিশন ও দৈনিক কল্যাণের বেনাপোল প্রতিনিধি এবং শার্শা উপজেলা Read more

বেনাপোল সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বেনাপোল সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কম্বল, থ্রি-পিস, টু-পিস, টি-শার্ট, পাতার Read more

সরিষাবাড়ীতে হেরোইনসহ ২০ মামলার আসামী শিপন গ্রেপ্তার
সরিষাবাড়ীতে হেরোইনসহ ২০ মামলার আসামী শিপন গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে আজকের চলমান মামলা সহ ২০টি মামলার আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।সোমবার Read more

ইরানকে সহযোগিতা ‘জোরদার’ করবে চীন ও পাকিস্তান
ইরানকে সহযোগিতা ‘জোরদার’ করবে চীন ও পাকিস্তান

ইরান সম্পর্কিত বিষয়ে চীন ও পাকিস্তান তাদের সহযোগিতা ‘জোরদার’ করবে বলে জানিয়েছে বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ মার্চ) আনুষ্ঠানিকভাবে বিষয়টি Read more

খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মৃত স্বজনদের খুঁজছেন ফিলিস্তিনিরা
খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মৃত স্বজনদের খুঁজছেন ফিলিস্তিনিরা

দখলদার ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এসব ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে হাজার হাজার ফিলিস্তিনির মরদেহ। ইসরায়েলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন