সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রামের মতো এখন হোয়াটসঅ্যাপেও বিজ্ঞাপন দেখতে হবে। বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে শিগগির যুক্ত হচ্ছে বিজ্ঞাপন। যা ব্যবহারকারীদের না চাইলেও দেখতে হবে।অন্যান্য অ্যাপ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের সময় যেমন বিজ্ঞাপনের ঝক্কি পোহাতে হয়। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে তা এতদিন ছিল না। এই মেসেজিং অ্যাপ বিজ্ঞাপন মুক্ত ছিল। যা এর জনপ্রিয়তার অন্যতম বড় কারণ।এবার এই সুখের দিন শেষ হতে চলেছে। খুব শিগগির হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে আপনার স্মার্টফোনের স্ক্রিনে ভেসে উঠবে বিভিন্ন রকমের বিজ্ঞাপন। সম্প্রতি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, হোয়াটসঅ্যাপের বিশেষ ফিচার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখানো শুরু করা হবে।হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফিচারের মাধ্যমে ছবি, ভিডিও, টেক্সট মেসেজ নিজেদের ফলোয়ারদের সামনে তুলে ধরা যায়। যা ২৪ ঘণ্টা পর উধাও হয়ে যায়। এই স্ট্যাটাস চেকের সময়ই এবার বিজ্ঞাপন দেখতে হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। তবে হোয়াটসঅ্যাপ চ্যাট বা কলিংয়ের ক্ষেত্রে কোনো বিজ্ঞাপন আসবে না।এছাড়া আরও এক দুঃসংবাদ অপেক্ষা করছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য। চ্যানেলের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। ভবিষ্যতে চ্যানেল প্রোমোশনের সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ। ফলোয়াররা মাসিক ফি-এর মাধ্যমে চ্যানেল সাবস্ক্রিপশন করতে পারবেন। অর্থাৎ আগামী দিনে বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যানেলে ব্রডকাস্টারের এক্সক্লুসিভ কনটেন্টের জন্য টাকা দিতে হতে পারে।এসকে/এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রায় আশি বছর আগেকার কলকাতা ও নোয়াখালী দাঙ্গা নিয়ে ভারতে নতুন বিতর্ক
প্রায় আশি বছর আগেকার কলকাতা ও নোয়াখালী দাঙ্গা নিয়ে ভারতে নতুন বিতর্ক

পরিচালক বিবেক অগ্নিগোত্রীর ছবি 'দ্য বেঙ্গল ফাইলস' ভারতে মুক্তি পাচ্ছে আগামী মাসে। তিনি ছবিটি তৈরিই করেছেন ১৯৪৬ সালে যেভাবে কলকাতার Read more

ভারতের মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট জয়ের পথে
ভারতের মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট জয়ের পথে

ভারতের মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাযুতি জোট জয়ের পথে রয়েছে। এরমধ্যে বিজেপি একক দল হিসেবে সর্বোচ্চ আসনে জয় Read more

ভারতকে হারাতে সেনাপ্রধান ও পিসিবি চেয়ারম্যানকে ওপেনার বানান: ইমরান খান
ভারতকে হারাতে সেনাপ্রধান ও পিসিবি চেয়ারম্যানকে ওপেনার বানান: ইমরান খান

চলতি এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে দুই ম্যাচে বাজেভাবে হেরেছে পাকিস্তান। তাছাড়া ভারতের বিপক্ষে সবশেষ ৭ ম্যাচে জয়হীন পাকিস্তান। দুই Read more

বরিশালে সাইক্লোন শেল্টারের রড চুরি, ২ বিএনপিকর্মীসহ গ্রেপ্তার ৩
বরিশালে সাইক্লোন শেল্টারের রড চুরি, ২ বিএনপিকর্মীসহ গ্রেপ্তার ৩

বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বাংলাবাজার এলাকায় সরকারি বরাদ্দে নির্মিত সাইক্লোন শেল্টারের প্রায় দুই টন রড রাতের আধাঁরে চুরির ঘটনায় দুই Read more

আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ
আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।শনিবার (৩ মে) দুপুরে উপজেলার চরশ্যামাইল এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন