নভেম্বরে শেষ হচ্ছে চলতি বছরের ফিফা উইন্ডো। সেই সময়েই বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সোমবার রাতে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। প্রত্যাশা মতো এবারও জাতীয় দলে জায়গা পাননি নেইমার জুনিয়র। তবে তিন বছর পর ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার ফ্যাবিনিয়ো।এবারের উইন্ডোতে ব্রাজিলের উভয় প্রতিপক্ষই আফ্রিকান দেশ। ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে আনচেলত্তির দল। এর তিনদিন পর (১৮ নভেম্বর) ভিনিসিয়ুস-ক্যাসেমিরোরা ফ্রান্সের লিলে ডেকাথলন স্টেডিয়ামে তিউনিসিয়ার সঙ্গে লড়বে। এই দুটি দেশই আফ্রিকা মহাদেশের বাছাই থেকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের মূল‍্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে সাজানো হয়েছে এই সূচি।গত জুনে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে চার দফায় ফিফা উইন্ডোতে দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। যার কোনো স্কোয়াডেই জায়গা হয়নি নেইমারের। তিনি অবশ্য দেড় মাস পর সম্প্রতি চোট কাটিয়ে সান্তোসের জার্সিতে মাঠে ফিরেছেন।এদিকে ঘোষিত এ দলে জায়গা হয়েছে সৌদি প্রো লিগের দল ইত্তিহাদে খেলা ৩২ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্যাবিনিয়োর। প্রায় তিন বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন এই ফুটবলার। এছাড়া এ স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাবেক বার্সা ফরোয়ার্ড ভিটর রাকি। এদিকে ইনজুরির কারণে এ সেলেসাওদের এ স্কোয়াডে নেই বার্সা ফরোয়ার্ড রাফিনিয়া ও লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার।  ছাড়া গত উইন্ডোর স্কোয়াডে থাকা ফুটবলারদের মধ্যে ডিফেন্ডার কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, বেরালদো ও ভ্যান্ডারসন, মিডফিল্ডার জোয়েলিন্টন ও হোয়াও গোমেস এবং ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেল্লি (ইনজুরি) ও ইগর জেসুস বাদ পড়েছেন। ব্রাজিলের স্কোয়াডগোলরক্ষক : বেন্তো, এডারসন মোরায়েস, হুগো সুজাডিফেন্ডার : অ্যালেক্স সান্দ্রো, দানিলো, কাইয়ো হেনরিক, এডার মিলিটাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালায়েস, লুসিয়ানো জুবা, মার্কিনিয়োস, পাউলো হেনরিক, ওয়েসলিমিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, ফ্যাবিনহো, লুকাস পাকেতাফরোয়ার্ড : এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো গোয়েস, ভিনিসিয়ুস জুনিয়র ও ভিটর রকিআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা না পরিকল্পিত হত্যা?
চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: আত্মহত্যা না পরিকল্পিত হত্যা?

চট্টগ্রামের বহদ্দারহাট বাদুরতলা এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৪ এপ্রিল (শুক্রবার) রাতে স্থানীয় একটি ভবনের Read more

নুসরাত-যশের নতুন পোস্টে জোরালো হলো বিচ্ছেদের গুঞ্জন
নুসরাত-যশের নতুন পোস্টে জোরালো হলো বিচ্ছেদের গুঞ্জন

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের মধ্যে কয়েক দিন ধরেই চলছে বিচ্ছেদ গুঞ্জন। এ দম্পতির সম্পর্কে নাকি দূরত্ব Read more

বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান করে : শফিকুল আলম
বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান করে : শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে সম্মান করে।বুধবার(৩০ এপ্রিল) রাতে তার ভেরিফাইড ফেসবুকে Read more

রাজধানীতে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
রাজধানীতে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ

পূর্ব লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত Read more

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে সরকার: টুকু
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে সরকার: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন