রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের নির্দেশনায় আনুমানিক রাত ৯টায় নায়েব সুবেদার মোঃ আবুল কালাম-এর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা রাবার ফ্যাক্টরি মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অবৈধভাবে সংগ্রহকৃত কাঠের গুড়ি ও টুকরা ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় গর্জন, সেগুন ও গামারী প্রজাতির মোট ১৩৩.৬৯ ঘনফুট কাঠ উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৩৪ হাজার ২২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম চালানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, এসব অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক টহল আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।বিজিবি সূত্র আরও জানায়, সীমান্ত এলাকার বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, সাগর উত্তাল
নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, সাগর উত্তাল

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। বৃহস্পতিবার Read more

মেট্রোরেল চলাচল বন্ধ
মেট্রোরেল চলাচল বন্ধ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হওয়ার ঘটনায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। নিহত ওই পথচারীর Read more

থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত, ৬ পুলিশ কর্মকর্তা নিহত
থাইল্যান্ডে বিমান বিধ্বস্ত,  ৬ পুলিশ কর্মকর্তা নিহত

থাইল্যান্ডে প্যারাসুট প্রশিক্ষণের জন্য পরীক্ষামূলক ফ্লাইটের সময় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত কর্মকর্তাদের মধ্যে Read more

ত্রিপুরার পর কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ
ত্রিপুরার পর কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসের পর এবার কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাপক্ষ নামের একটি সংগঠন। বাংলাদেশে সংখ্যালঘুদের Read more

সরিষাবাড়িতে কিশোরীর রহস্যজনক মৃত্যু
সরিষাবাড়িতে কিশোরীর রহস্যজনক মৃত্যু

জামালপুরের সরিষাবাড়িতে প্রেম ঘটিত বিষয়ে রাশেদা আক্তার (১৮) নামে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা Read more

‘যুক্তরাষ্ট্রের চাপে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান’
‘যুক্তরাষ্ট্রের চাপে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান’

যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপের মুখে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান। সেই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প নিয়েও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন